News Flash

  • Home
  • Uncategorized
  • পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর
Image

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত। সংসারে আর্থিক অনটন, তার উপর প্রতিমাসে প্রয়োজন প্রচুর ওষুধের। এই পরিস্থিতিতে অসহায় বৃদ্ধা শাশুড়ির জন্য ভাতার আবেদন জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হলেন পুত্রবধূ নারা বেগম।

ঘটনাটি জম্পুইজলা ব্লকের অন্তর্গত চিকন ছড়া ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডের বাইল্লা পাড়া এলাকার। ওই এলাকার বাসিন্দা ৭০ বছর বয়সি সালেমা খাতুন স্বামীহারা ও দরিদ্র। তাঁর স্বামী তারা মিয়া পাঁচ বছর আগে মারা যান। পরিবারের রেশন কার্ড রয়েছে অ্যাডহক বিপিএল শ্রেণিতে।

পরিবারের অভিযোগ, স্বামীর মৃত্যুর পর বিধবা ভাতা পাওয়ার আশায় একাধিকবার প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছেন সালেমা খাতুন। কিন্তু এখনও পর্যন্ত তাঁর বিধবা ভাতা চালু হয়নি। বর্তমানে তাঁর বয়স ৭০ বছর হওয়ায় তিনি বার্ধক্য ভাতারও যোগ্য বলে দাবি পরিবারের। অথচ এখনও পর্যন্ত কোনও ভাতাই পাননি তিনি।

পরিবারের সদস্যদের দাবি, বর্তমানে সালেমা খাতুন গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন। তিনি কানে শুনতে পান না এবং তাঁর হাত-পা সব সময় কাঁপে। চিকিৎসার জন্য প্রতি মাসে প্রচুর টাকার ওষুধের প্রয়োজন হলেও পরিবারের আর্থিক সামর্থ্য না থাকায় সেই খরচ জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় খরচ মেটাতেও সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের।

এই পরিস্থিতিতে বৃদ্ধার পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন তাঁর পুত্রবধূ নারা বেগম। রবিবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে তাঁর শাশুড়ির জন্য উপযুক্ত ভাতা চালু করার আবেদন জানান।

অসহায় বৃদ্ধার চিকিৎসা ও দৈনন্দিন জীবনযাপনের কথা বিবেচনা করে প্রশাসন যাতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে, সেই আশাতেই রয়েছেন সালেমা খাতুনের পরিবার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

Leave a Reply

Scroll to Top