News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল
Image

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে ত্রিপুরায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করল পাঁচ বাম দল। শুক্রবার সন্ধ্যায় সিপিআই(এম)-এর রাজ্য দপ্তর দশরথ দেব ভবনে পাঁচ বাম দলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। বৈঠকে সভাপতিত্ব করেন রাজ্য বামফ্রন্ট কমিটির আহ্বায়ক তথা সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য মানিক দে। উপস্থিত ছিলেন সিপিআই-এর মিলন বৈদ্য, আরএসপি নেতা দীপক দেব, ফরওয়ার্ড ব্লকের রঘুনাথ সরকার এবং সিপিআই(এমএল)-লিবারেশনের স্বপন বণিক।

বৈঠক শেষে পাঁচ বাম দলের পক্ষ থেকে মানিক দে জানান, দেশব্যাপী আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে ত্রিপুরাতেও সিপিআই(এম), সিপিআই, সিপিআই(এমএল)-লিবারেশন, ফরওয়ার্ড ব্লক ও আরএসপি যৌথভাবে আন্দোলনে নামবে। আগরতলাসহ রাজ্যের বিভিন্ন এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

পাঁচ বাম দলের ঘোষিত চার দফা দাবির মধ্যে রয়েছে—মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পদ থেকে অপসারণ, এসআইআর প্রক্রিয়া বন্ধ করা এবং অন্যায়ভাবে ভোটার তালিকা থেকে বাদ পড়া সকলের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া। পাশাপাশি নির্বাচন কমিশনের স্বাধীন ও গণতান্ত্রিক কার্যপ্রণালী পুনঃপ্রতিষ্ঠা এবং নির্বাচন কমিশনার নিয়োগের বর্তমান ব্যবস্থা পরিবর্তনের দাবিও জানানো হয়েছে। বাম দলগুলির প্রস্তাব, প্রধানমন্ত্রী, লোকসভার বিরোধী দলনেতা এবং ভারতের প্রধান বিচারপতিকে নিয়ে সুপ্রিম কোর্টের প্রস্তাবিত নির্বাচন কমিটির ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগের ব্যবস্থা করা হোক।

মানিক দে অভিযোগ করেন, সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ভোটার নথিভুক্তকরণ, নাম বাদ দেওয়া ও পুনর্বহাল এবং এসআইআর পরিচালনা সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে দুই নির্বাচন কমিশনার অন্তত ১৪ বার আপত্তি নথিভুক্ত করলেও তাঁদের সম্মতি ছাড়াই মুখ্য নির্বাচন কমিশনার এককভাবে সিদ্ধান্ত নিয়ে চলেছেন। তাঁর দাবি, এর ফলে নাগরিকদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকারের গুরুতর লঙ্ঘন হয়েছে। বিষয়টি নিয়ে বৈঠকে বাম নেতৃত্ব গভীর উদ্বেগ প্রকাশ করেছে বলে জানান তিনি। পাশাপাশি রাজ্যের সর্বস্তরের মানুষকে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, টেট উত্তীর্ণ শিক্ষক নিয়োগপ্রত্যাশী শিক্ষিত যুবক-যুবতীদের উপর পুলিশের জলকামান প্রয়োগ, গ্রেফতার ও দমনমূলক পদক্ষেপেরও তীব্র প্রতিবাদ জানিয়েছে পাঁচ বাম দল। বাম নেতৃত্বের অভিযোগ, রাজ্যে হাজার হাজার শূন্যপদ থাকা সত্ত্বেও দীর্ঘদিন ধরে টেট উত্তীর্ণদের নিয়োগ করা হচ্ছে না। চাকরির দাবিতে আন্দোলনরত টেট উত্তীর্ণদের উপর পুলিশি পদক্ষেপের নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁদের ন্যায্য দাবি পূরণের দাবি জানানো হয়েছে বৈঠক থেকে।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026

রাজ্য এবং কেন্দ্রীয় সরকার সর্বদা বিপদগ্রস্থ মানুষের সেবায় সচেষ্ট: পরিবহণ মন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: সচেতনতা ও সহযোগিতার মাধ্যমে কিভাবে দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনা যায় সে সম্পর্কে সবাইকে অবহিত করা এবং…

ByByReshmi Debnath Sep 25, 2026

জগৎরামপুরে ঘুমের মধ্যে গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: কাঠালিয়া ব্লকের জগৎরামপুর এডিসি ভিলেজে ঘুমন্ত অবস্থায় গায়ে অ্যাসিড পড়ে গুরুতর আহত হলেন সুনীল পদ ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 25, 2026

কুমারঘাটে রাতভর পুলিশি অভিযান, প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধার; আটক ৪

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ঊনকোটি জেলার কুমারঘাটে রাতভর পুলিশি অভিযানে প্রায় ৩ হাজার বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

নেশাগ্রস্ত ছেলের হাতে আক্রান্ত মা-বাবা, ঘরের জিনিসপত্র বিক্রির অভিযোগ

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: নেশাগ্রস্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পুলিশের দ্বারস্থ হলেন অসহায় বাবা-মা। ঘটনাটি বিশালগড় থানাধীন গকুলনগর দীনদয়াল…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মুখ্যমন্ত্রীর হাত ধরে উদ্বোধন, কয়েক মাসেই বিকল বিশালগড়ের নতুন টাউন হলের এসি

বিশালগড়, ২৫ সেপ্টেম্বর: উদ্বোধনের কয়েক মাসের মধ্যেই বিকল হয়ে পড়েছে বিশালগড়ের অফিসটিলা এলাকার নতুন টাউন হলের বৈদ্যুতিক এসি।…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়ের আদর্শ থেকে অনুপ্রেরণা নিয়ে জনকল্যাণে কাজের আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: মহান চিন্তাবিদ, দার্শনিক এবং ভারতীয় জনসংঘের অন্যতম প্রতিষ্ঠাতা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার আগরতলার…

ByByReshmi Debnath Sep 25, 2026

Leave a Reply

Scroll to Top