News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল
Image

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন স্কুলে। অভিযোগ, বুধবার গভীর রাতে স্কুলের ভেতরে প্রবেশ করে বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এর জেরে বৃহস্পতিবার সকালে স্কুল খুললেও পুরোপুরি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে শিক্ষা প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার সকালে স্কুলে এসে শিক্ষক-শিক্ষিকারা চুরির বিষয়টি লক্ষ্য করেন। স্কুল কর্তৃপক্ষের দাবি, রাতের অন্ধকারে চোরের দল স্কুলে প্রবেশ করে বৈদ্যুতিক তার খুলে নিয়ে যায়। ঘটনার পর স্কুলজুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে বিশালগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পাশাপাশি, এলাকায় একের পর এক চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যেও উদ্বেগ বাড়ছে।

স্থানীয়দের অভিযোগ, রাতের সময় এলাকায় পুলিশের নিয়মিত টহলদারি আরও জোরদার করা প্রয়োজন। তাঁদের দাবি, চুরির ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের চিহ্নিত ও আইনের আওতায় আনা হোক।

এদিকে, প্রশাসনের পক্ষ থেকে চুরির ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া না হলে আগামী দিনে সাধারণ মানুষকে নিয়ে আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে স্থানীয়দের একাংশের পক্ষ থেকে।

Releated Posts

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026

৬ নভেম্বর থেকে শুরু ঐতিহাসিক ত্রিপুরাসুন্দরী মন্দিরের দীপাবলি মেলা

উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ৬ থেকে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

ত্রিপুরায় তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা, মাসের শেষে ভারী বর্ষণের পূর্বাভাস

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: আগামী তিন দিন ত্রিপুরাজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত আবহাওয়া বুলেটিনে…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

Leave a Reply

Scroll to Top