News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র
Image

যাত্রাপুর থানা প্রাঙ্গণে মাটির নিচ থেকে জল ও ধোঁয়া উঠার ঘটনায় চাঞ্চল্য, তদন্তে মিলল বৈদ্যুতিক ত্রুটির সূত্র

আগরতলা, ৭ আগস্ট: শুক্রবার সকালে যাত্রাপুর থানা প্রাঙ্গণে হঠাৎ মাটির নিচ থেকে বুদবুদ আকারে জল বের হতে এবং হালকা ধোঁয়ার মতো দৃশ্য দেখা যাওয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় কিছু সময়ের জন্য থানার পুলিশকর্মী ও উপস্থিত সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রাথমিকভাবে বিষয়টি নিয়ে নানা জল্পনা শুরু হয়। কেউ মাটির নিচে জমে থাকা গ্যাস বা মিথেন গ্যাস নির্গমনের আশঙ্কা প্রকাশ করেন, আবার কেউ বৈদ্যুতিক ত্রুটির সম্ভাবনার কথা বলেন।

ঘটনার খবর পেয়ে যাত্রাপুর থানার ওসির উদ্যোগে বিদ্যুৎ বিভাগের কর্মী ও একজন ইলেকট্রিক মিস্ত্রিকে ডেকে ঘটনাস্থল পরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায়, বৃষ্টির জল বিদ্যুতের সংস্পর্শে আসায় শর্ট সার্কিটের পরিস্থিতি তৈরি হয়েছিল। এর ফলেই মাটির নিচ থেকে বুদবুদের সঙ্গে ধোঁয়ার মতো দৃশ্য দেখা যাচ্ছিল।

বিদ্যুৎ কর্মীদের প্রাথমিক ধারণা, থানা প্রাঙ্গণের পুরনো বিদ্যুতের খুঁটিতে ত্রুটি থাকায় এই সমস্যা তৈরি হয়েছে। খুঁটিটি পরিবর্তন করা হলে সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা মনে করছেন।

এ বিষয়ে যাত্রাপুর থানার সাব-ইন্সপেক্টর বিজয় চক্রবর্তী বলেন, তিনি সকাল থেকেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলেন। তবে প্রথম থেকেই তাদের ধারণা ছিল এটি বৈদ্যুতিক ত্রুটির কারণেই ঘটছে। পরে পরীক্ষা করে সেই ধারণাই সঠিক প্রমাণিত হয়েছে। সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি।

ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। নিরাপত্তার স্বার্থে সংশ্লিষ্ট বিদ্যুৎ দপ্তরকে দ্রুত প্রয়োজনীয় মেরামতির উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

ধর্মনগরে বেহাল ট্রাফিক ব্যবস্থা, যানজটে অতিষ্ঠ শহরবাসী, নজরদারির অভাবে প্রশ্নের মুখে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর শহরের ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা নিয়ে ফের ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে।…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

ধর্মনগর হাসপাতাল বিতর্কে মুখ খুললেন চিকিৎসকরা, হামলার অভিযোগে এফআইআর

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৭ আগস্ট: ধর্মনগর জেলা হাসপাতালে বৃহস্পতিবারের ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার উত্তর ত্রিপুরা জেলা হাসপাতালের ট্রমা…

ByByTaniya Chakraborty Aug 7, 2026

গ্রামীণ পানীয় জল পরিষেবা আরও শক্তিশালী করতে রাজ্যের নতুন  অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স নীতি, দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস

আগরতলা, ৭ আগস্ট: কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশন-এর আওতায় গ্রামীণ পানীয় জল সরবরাহ ব্যবস্থাকে দীর্ঘমেয়াদি, নিরবচ্ছিন্ন ও আরও…

ByByReshmi Debnath Aug 7, 2026

মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে মামলায় কৈলাসহর আদালতের নির্দেশ, বিচারকের সিদ্ধান্তকে স্বাগত কংগ্রেসের

কৈলাসহর, ৭ আগস্ট: মন্ত্রী টিংকু রায়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় কৈলাসহর প্রথম শ্রেণির আদালতের সাম্প্রতিক নির্দেশকে স্বাগত জানিয়ে…

ByByReshmi Debnath Aug 7, 2026

Leave a Reply

Scroll to Top