News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জিবি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি, স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি যুব কংগ্রেসের
Image

জিবি হাসপাতালে চিকিৎসকের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবি, স্বাস্থ্য অধিকর্তার কাছে স্মারকলিপি যুব কংগ্রেসের

আগরতলা, ৬ আগস্ট: জিবি হাসপাতালে কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর সঙ্গে অমানবিক আচরণের অভিযোগ তুলে তাঁর অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়ে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের অধিকর্তার কাছে একটি স্মারকলিপি জমা দিয়েছে আজ।

যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার বলেন, গত ৪ আগস্ট এক রোগী দাঁতের সমস্যার চিকিৎসার জন্য জিবি হাসপাতালে যান। পরে তাকে এক বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে পাঠানো হয়। অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পর রোগী চিকিৎসককে “দাদা” বলে সম্বোধন করলে চিকিৎসক ক্ষুব্ধ হয়ে তাকে “বাবা” বলে ডাকতে বলেন। রোগী তাতে সম্মত না হওয়ায় চিকিৎসক তাকে চিকিৎসা দিতে অস্বীকার করেন বলে অভিযোগ করা হয়েছে।

তিনি আরো বলেন, ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পরও সমস্যার সমাধান না হয়ে উল্টে রোগীকে চিকিৎসকের পায়ে হাত দিয়ে ক্ষমা চাইতে বলা হয়, যাতে তিনি চিকিৎসা পান। এই ঘটনাকে অত্যন্ত দুর্ভাগ্যজনক ও নিন্দনীয় বলে উল্লেখ করেন তিনি।

সংগঠনের দাবি, সরকারি হাসপাতালের একজন চিকিৎসকের এ ধরনের আচরণ শুধু রোগীদের প্রতি অন্যায় নয়, বরং রাজ্য ও স্বাস্থ্য দপ্তরের ভাবমূর্তিও ক্ষুণ্ন করে। তাই অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অবিলম্বে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে চিকিৎসকদের রোগীদের সঙ্গে শালীন ও মানবিক আচরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশিকা জারির দাবি জানানো হয়েছে।

Releated Posts

১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলায় সচেতনতামূলক মিছিল, আয়ুর্বেদের প্রসারে জোর

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ১১তম আয়ুর্বেদ দিবস উপলক্ষে আগরতলা শহরে আয়োজিত হল সচেতনতামূলক পদযাত্রা। আয়ুর্বেদ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে…

ByByReshmi Debnath Sep 20, 2026

৪০ লক্ষ টাকা সহ আটক ৫ জন, কমলপুরে নাকা চেকিংয়ে বিপুল নগদ উদ্ধার

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পুলিশের নাকা চেকিং চলাকালীন সন্দেহভাজন একটি বোলেরো গাড়ি থেকে নগদ ৪০ লক্ষ টাকা উদ্ধারের ঘটনায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

এনসিসির মূল লক্ষ্য শুধু সামরিক প্রশিক্ষণ নয়, ভালো নাগরিক তৈরি করা: এডিজি(এনসিসি নর্থইস্ট)

আগরতলা, ২০ সেপ্টেম্বর: এনসিসির মূল উদ্দেশ্য শুধুমাত্র সামরিক প্রশিক্ষণ প্রদান নয়, বরং তরুণ প্রজন্মকে শৃঙ্খলাবদ্ধ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক…

ByByReshmi Debnath Sep 20, 2026

শোকসন্তপ্ত পাঁচ পরিবারের পাশে মুখ্যমন্ত্রী মানিক সাহা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি এলাকার পাঁচ দলীয় কর্মীর পরিবারের সদস্যদের মৃত্যুতে শনিবার তাঁদের বাড়িতে…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top