News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কের পূজায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের শান্তি-সমৃদ্ধি কামনা
Image

কের পূজায় অংশ নিলেন মুখ্যমন্ত্রী, রাজ্যের শান্তি-সমৃদ্ধি কামনা

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরার অন্যতম ঐতিহ্যবাহী এবং আদিবাসী সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব কের পূজায় মঙ্গলবার অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা। আগরতলার ঐতিহাসিক রাজবাড়ি প্রাঙ্গণে রাজ-ঐতিহ্য মেনে পূজার সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়।

উজ্জয়ন্ত প্রাসাদ চত্বরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কের পূজা মূলত বাস্তু দেবতার আরাধনা, যা ত্রিপুরার সংস্কৃতি ও ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এই পূজার মাধ্যমে রাজ্যবাসীকে মহামারি, প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি এবং বিভিন্ন বিপদ-আপদ থেকে রক্ষা করার পাশাপাশি সকলের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

তিনি জানান, কের পূজার সময় নির্দিষ্ট একটি এলাকা পবিত্র সীমারেখা দিয়ে চিহ্নিত করা হয়। পূজা চলাকালীন ওই সীমারেখার ভেতরে প্রবেশ কিংবা বাইরে বের হওয়ার ওপর কঠোর বিধিনিষেধ জারি থাকে এবং প্রাচীন রীতি-নীতি অনুসারেই এই নিয়ম পালন করা হয়।

মুখ্যমন্ত্রী আরও বলেন, বর্তমান রাজ্য সরকার রাজ আমল থেকে চলে আসা বিভিন্ন ঐতিহ্য, আদিবাসী উৎসব এবং সাংস্কৃতিক প্রথাকে যথাযথ মর্যাদা দিয়ে সংরক্ষণ ও এগিয়ে নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।

কের পূজা উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “সবকা সাথ, সবকা বিকাশ” নীতির কথা উল্লেখ করেন। তিনি সকলকে সম্প্রীতি, ঐক্য এবং পারস্পরিক সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে একসঙ্গে বসবাস করার আহ্বান জানান।

এদিন কের পূজায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপির ত্রিপুরা প্রদেশ সভাপতি ও বিধায়ক অভিষেক দেবরায়সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিরা।

Releated Posts

অন্নদাতাদের সঙ্গে ধানক্ষেতে কৃষিমন্ত্রী, উৎপাদন বৃদ্ধির আহ্বান

আগরতলা, ৪ আগস্ট: কৃষকদের উৎসাহিত করতে মোহনপুরের গজারিয়া গ্রামে আয়োজিত ধান রোপণ কর্মসূচিতে মঙ্গলবার অংশ নিলেন রাজ্যের কৃষিমন্ত্রী…

ByByReshmi Debnath Aug 4, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে পালিত ১২তম জাতীয় হ্যান্ডলুম সপ্তাহ, ঐতিহ্য সংরক্ষণ ও কর্মসংস্থানের ওপর জোর

আগরতলা, ৪ আগস্ট: ভারতের সমৃদ্ধ হ্যান্ডলুম ও হস্তশিল্পের ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলা এবং এই খাতে কর্মসংস্থান…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কের পূজায় শুভেচ্ছা জানিয়ে ঐতিহ্য রক্ষার আহ্বান প্রদ্যোতের

আগরতলা, ৪ আগস্ট: কের পূজা উপলক্ষে রাজ্যবাসী, বিশেষ করে তিপ্রাসা সম্প্রদায়ের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিম…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ত্রিপুরায় ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরায় আজ ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়েছে। আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতি-দের এই পূজা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা জানালেন সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী মহিলা ক্রীড়াবিদ এবং ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে মঙ্গলবার…

ByByReshmi Debnath Aug 4, 2026

কৃষ্ণনগরে গৃহকর্ত্রীর বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি, গৃহপরিচারিকা গ্রেপ্তার; উদ্ধার প্রায় ২.১১ লক্ষ টাকার গয়না

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: আগরতলার কৃষ্ণনগর এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণালংকার চুরির ঘটনায় এক মহিলা গৃহপরিচারিকাকে গ্রেপ্তার…

ByByReshmi Debnath Aug 3, 2026

চার মাসের অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যুকে ঘিরে আইজিএম হাসপাতালে উত্তেজনা, ময়নাতদন্ত নিয়ে মতবিরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: চার মাসের অন্তঃসত্ত্বা এক জনজাতি মহিলার মৃত্যুকে কেন্দ্র করে আগরতলার আইজিএম হাসপাতালে রবিবার…

ByByReshmi Debnath Aug 3, 2026

শ্রীনগরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, পারিবারিক অশান্তির জেরে আত্মহত্যার অভিযোগ; তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: শ্রীনগর থানার অন্তর্গত বাহামনি পাড়া এলাকায় ২৫ বছর বয়সি এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে…

ByByReshmi Debnath Aug 3, 2026

পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে ত্রিপুরা জল বোর্ডে ডেপুটেশন এআইডিডব্লিউএ-র

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: পানীয় জলের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের দাবিতে সোমবার ত্রিপুরা জল বোর্ডের সাব-ডিভিশন–১-এর সহকারী…

ByByReshmi Debnath Aug 3, 2026

Leave a Reply

Scroll to Top