News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী
Image

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা। সোমবার আগরতলার মধ্যপাড়া এলাকায় সংঘের পুকুর ও প্রভু বাড়ির পুকুর পরিদর্শন করে সংশ্লিষ্ট আধিকারিকদের আগামী তিন মাসের মধ্যে কাজ সম্পন্ন করার নির্দেশ দেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, পুর কমিশনার এবং পূর্ত ও পুর নিগমের অন্যান্য আধিকারিকরা।

পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগরতলা শহরের বিভিন্ন পুরনো ও দীর্ঘদিন অবহেলিত পুকুরকে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। এর আওতায় সংঘের পুকুর, প্রভু বাড়ির পুকুর, শিববাড়ির পুকুরসহ একাধিক জলাশয়ের সংস্কার কাজ চলছে।
তিনি জানান, প্রভু বাড়ির পুকুরটি দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তির দখলে ছিল।

প্রশাসনের উদ্যোগে পুকুরটি দখলমুক্ত করার পর বর্তমানে সংস্কারের কাজ শুরু হয়েছে। কাজের অগ্রগতি পর্যালোচনা করে সংশ্লিষ্ট আধিকারিকদের নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী দাবি করেন, আগরতলা শহরের সামগ্রিক উন্নয়নে বর্তমান সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। তাঁর বক্তব্য, “শহরের শতভাগ পরিবর্তন এখনও সম্ভব না হলেও প্রায় ৮৫ শতাংশ উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে। বাকি কাজও পর্যায়ক্রমে শেষ করা হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বিরোধী দলগুলির সমালোচনা করে মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস ও সিপিআই(এম) উন্নয়নের ইতিবাচক দিক দেখতে চায় না। তাঁদের উদ্দেশ্য সমস্যা সৃষ্টি করা, অন্যদিকে বর্তমান বিজেপি সরকার মানুষের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে।

এছাড়াও  এছাড়াও প্রভুবাড়ি এলাকায় মাদকের রমরমা নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী।  তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্যে মাদকসহ কোনো ধরনের বেআইনি কার্যকলাপ বরদাস্ত করা হবে না। এই ধরনের অপরাধ দমনে সরকার কঠোর অবস্থান নিয়েছে এবং সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Releated Posts

রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত প্রদ্যোতের, ‘বুবাগ্রা’ হিসেবেই মানুষের পাশে থাকার বার্তা

আগরতলা, ১৯ সেপ্টেম্বর: সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা ফের স্পষ্ট করলেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো প্রদ্যোত…

ByByTaniya Chakraborty Sep 19, 2026

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top