News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দীর্ঘদিন ধরে বেহাল গুলিরাইবাড়ি গ্রামের রাস্তা, সংস্কারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী
Image

দীর্ঘদিন ধরে বেহাল গুলিরাইবাড়ি গ্রামের রাস্তা, সংস্কারের দাবিতে ক্ষুব্ধ এলাকাবাসী

আগরতলা, ২৯ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে জম্পুইজলা ব্লকের গুলিরাইবাড়ি ভিলেজ এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক। প্রায় দুই বছর ধরে রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও নিত্যদিনের যাতায়াতকারী জনগণ।

এলাকাবাসীর অভিযোগ, বর্ষাকালে রাস্তাটির অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে। বড় বড় গর্ত ও কাদাজলের কারণে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এতে প্রতিদিন চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পথচারী, স্কুল-কলেজের পড়ুয়া এবং যানবাহন চালকদের।

স্থানীয়দের দাবি, একাধিকবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত রাস্তাটির সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে ক্ষোভ বাড়ছে এলাকাবাসীর মধ্যে। এলাকার বাসিন্দা ও যানবাহন চালকরা দ্রুত রাস্তাটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। তাঁদের আশা, জনদুর্ভোগের বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করে প্রশাসন দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

Releated Posts

ত্রিপুরায় গাঁজা পাচারে বিহারের বাসিন্দার ১০ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ২৯ জুলাই: ত্রিপুরায় মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য হিসেবে গাঁজা পাচারের মামলায় বিহারের এক বাসিন্দাকে ১০ বছরের সশ্রম…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

আর্থিক সাক্ষরতা কর্মসূচির মূল্যায়নে ট্রান্সরুরাল কনসাল্টিং-এর সঙ্গে টিআরএলএম-এর চুক্তি

আগরতলা, ২৯ জুলাই: গ্রামীণ মহিলাদের আর্থিক ক্ষমতায়নের লক্ষ্যে পরিচালিত আর্থিক সাক্ষরতা কর্মসূচির প্রভাব মূল্যায়নের জন্য ত্রিপুরা রুরাল লাইভলিহুড…

ByByTaniya Chakraborty Jul 29, 2026

শ্রীমন্তপুর সীমান্তে পুলিশের অভিযানে ৩০.৮ কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ উদ্ধার, বাজারমূল্য প্রায় ৬.৬০ লক্ষ টাকা

আগরতলা, ২৯ জুলাই: সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বড়সড় সাফল্য পেল সোনামুড়া থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে মোবাইল…

ByByReshmi Debnath Jul 29, 2026

রেলস্টেশনে ২২ কেজি গাঁজাসহ ধৃত বিহারের বাসিন্দা, আগরতলা আদালতের রায়ে ১০ বছরের জেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুলাই:  রাজ্যে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বিচারব্যবস্থা ও রেল পুলিশ। আগরতলা রেলওয়ে স্টেশন…

ByByReshmi Debnath Jul 28, 2026

Leave a Reply

Scroll to Top