News Flash

  • Home
  • ত্রিপুরা
  • প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ
Image

প্রিয় শিক্ষকের বদলির প্রতিবাদে পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের বিক্ষোভ

আগরতলা, ২৭ জুলাই: প্রিয় শিক্ষকের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে সোমবার বিক্ষোভে সামিল হল শান্তিরবাজার মহকুমার পশ্চিম বোকাফা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এদিন বিদ্যালয়ের মূল ফটক বন্ধ করে ক্লাস বয়কট করে অবস্থান-বিক্ষোভে বসে তারা।

জানা যায়, বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক সুবল দাসের বদলির নির্দেশ জারি হওয়ার খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়ে পড়ুয়ারা। তাদের দাবি, সুবল দাস দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে নিষ্ঠার সঙ্গে পাঠদান করে আসছেন এবং ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই তাঁর বদলির সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

বিক্ষোভরত ছাত্রছাত্রীদের হুঁশিয়ারি, শিক্ষকের বদলির আদেশ বাতিল না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। তাদের একটাই দাবি— “সুবল স্যারের বদলির আদেশ প্রত্যাহার করতে হবে।” বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিরবাজার থানার পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি শান্ত থাকলেও ছাত্রছাত্রীদের বিক্ষোভ অব্যাহত ছিল।

Releated Posts

ঐতিহ্য ও আধুনিকতার মধ্যে সেতুবন্ধন গড়ে তুলে জনজাতি অংশের মানুষের কল্যাণ ও উন্নয়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: সংগ্রঙমা পূজার রজতজয়ন্তী ব্রু রিয়াং সম্প্রদায়ের অটুট বিশ্বাস, স্বতন্ত্র পরিচয় ও সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ই – রিক্সা ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত অন্তঃসত্ত্বা

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ই – রিক্সা  ধাক্কায় স্বামীর বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হলেন এক অন্তঃসত্ত্বা মহিলা।…

ByByReshmi Debnath Sep 10, 2026

মীমাংসা বৈঠকে ছুরিকাঘাতের মামলা: মূল অভিযুক্তের পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড

আগরতলা, ১০ সেপ্টেম্বর: মীমাংসা বৈঠক চলাকালীন এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার মামলায় মূল অভিযুক্তকে পাঁচ বছরের…

ByByReshmi Debnath Sep 10, 2026

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top