News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুই মাসের সামাজিক ভাতা হাতে পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ১০১ বছরের প্রবীণ
Image

দুই মাসের সামাজিক ভাতা হাতে পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ১০১ বছরের প্রবীণ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২৩ জুলাই: দুই মাসের সামাজিক ভাতা একসঙ্গে হাতে পেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহাকে ধন্যবাদ জানালেন চড়িলাম ব্লকের আড়ালিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ১০১ বছরের প্রবীণ কানু মিয়া। বৃহস্পতিবার সকালে চড়িলাম গ্রামীণ ব্যাংকে এসে তিনি তাঁর দুই মাসের ভাতা, মোট চার হাজার টাকা উত্তোলন করেন। এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রবীণ কানু মিয়া জানান, গত দুই মাস ধরে একাধিকবার ব্যাংকে এসে ভাতা তোলার চেষ্টা করলেও তাঁর অ্যাকাউন্টে অর্থ জমা পড়েনি। তবে বৃহস্পতিবার দুই মাসের ভাতা একসঙ্গে জমা হওয়ায় তিনি অত্যন্ত খুশি।
১০১ বছর বয়সেও কানু মিয়া সুস্থভাবে চলাফেরা করেন। তিনি একাই প্রায় এক কিলোমিটার পথ হেঁটে ব্যাংকে এসে ভাতা উত্তোলন করেন, যা উপস্থিত অনেকেরই দৃষ্টি আকর্ষণ করে। দুই মাসের ভাতা হাতে পেয়ে তিনি রাজ্য সরকারের সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Releated Posts

লেফুঙ্গা ব্লকের ১০ ভিলেজ কমিটিতেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিপ্রা মথার প্রার্থীরা জয়ী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে ঘিরে লেফুঙ্গা ব্লকে বড় সাফল্য পেল তিপ্রা মথা। লেফুঙ্গা ব্লকের অন্তর্গত ১০টি…

ByByReshmi Debnath Sep 8, 2026

প্রেমিকার মৃত্যুর শোকে একই পদ্ধতিতে আত্মহত্যার চেষ্টা প্রেমিকের, বামুটিয়ায় চাঞ্চল্য

আগরতলা, ৮ সেপ্টেম্বর: প্রেমিকার মৃত্যুর শোক সামলাতে না পেরে একইভাবে আত্মহত্যার চেষ্টা করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Sep 8, 2026

বিশ্বকর্মা পূজার চাঁদা নিয়ে হাফলংয়ে উত্তেজনা, চালককে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

ধর্মনগর, ৮ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজার চাঁদা দেওয়াকে কেন্দ্র করে হাফলং বাজার সংলগ্ন এলাকায় এক কন্টেনার গাড়ির চালককে মারধর…

ByByReshmi Debnath Sep 8, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের আগে হেজামারায় আইপিএফটি নেতার উপর হামলার অভিযোগ, তিপ্রা মথার বিরুদ্ধে অভিযোগ

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে খোয়াইয়ে এনডিএ শরিকদের মধ্যে ফের উত্তেজনার অভিযোগ উঠল। মঙ্গলবার হেজামারা…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top