News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়া নগর পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডে উন্নয়নকাজ নিয়ে বিতর্ক, তদন্তের দাবিতে ডেপুটেশন
Image

সোনামুড়া নগর পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডে উন্নয়নকাজ নিয়ে বিতর্ক, তদন্তের দাবিতে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২৩ জুলাই: সোনামুড়া নগর পঞ্চায়েতের ৭ নম্বর ওয়ার্ডে একটি সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, কাগজে-কলমে কাজের জন্য প্রায় ৪ লক্ষ ৮৩ হাজার ৯৮০ টাকা বরাদ্দ হলেও বাস্তবে ওই উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়নি। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বাসিন্দারা নগর পঞ্চায়েতের নির্বাহী আধিকারিকের কাছে একটি ডেপুটেশন জমা দিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ৭ নম্বর ওয়ার্ডে সোনামুড়া হাসপাতাল রোড থেকে স্বপন দাসের বাড়ি এবং সংলগ্ন মসজিদ পর্যন্ত ব্রিক সোলিং রাস্তা ও ইটের ড্রেন নির্মাণের জন্য ৪,৮৩,৯৮০ টাকা বরাদ্দ করা হয়। স্থানীয়দের দাবি, প্রকল্পের কাজ বাস্তবে হয়নি, অথচ সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে বলে তারা অভিযোগ তুলেছেন।
এই অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভ প্রকাশ করেন ওয়ার্ডের বাসিন্দারা। তাঁদের বক্তব্য, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে অবিলম্বে বিষয়টির তদন্ত হওয়া প্রয়োজন। একইসঙ্গে প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করারও দাবি জানান তারা।

স্থানীয়দের একাংশের বক্তব্য, “যদি চেয়ারপার্সনের নিজ ওয়ার্ডেই উন্নয়নকাজ নিয়ে এমন অভিযোগ ওঠে, তবে অন্যান্য ওয়ার্ডের অবস্থাও খতিয়ে দেখা উচিত।” এদিকে, অভিযোগ প্রসঙ্গে সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন জানান, বিষয়টি তাঁর নজরে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।
________

Releated Posts

দক্ষিণ ত্রিপুরায় মোবাইল পরিষেবার মানোন্নয়নের সুপারিশ করল ট্রাই

নয়াদিল্লি: ২৩ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলা ও সংলগ্ন এলাকায় বিভিন্ন টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থার (টি.এস.পি) মোবাইল নেটওয়ার্ক পরিষেবার…

ByByReshmi Debnath Jul 23, 2026

নারী নির্যাতনের প্রতিবাদে ডুকলিতে গণতান্ত্রিক নারী সমিতির মিছিল ও পথসভা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: রাজ্যে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে বৃহস্পতিবার সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির (এআইডিডব্লিউএ) ডুকলি মহকুমা…

ByByReshmi Debnath Jul 23, 2026

বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে টিএসইসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে ঠিকাদার সমিতির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)…

ByByReshmi Debnath Jul 23, 2026

বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কমলপুর-আমবাসা সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে উঠল আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ২৩ জুলাই: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা গ্রামীণ রাস্তা সংস্কারের দাবিতে বৃহস্পতিবার কমলপুর-আমবাসা সড়ক অবরোধ…

ByByReshmi Debnath Jul 23, 2026

ডিজিপি অনুরাগ ধ্যানকরের মৃত্যুর বিচারবিভাগীয় তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: রাজ্য পুলিশের মহা নির্দেশক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় কর্মরত বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয়…

ByByReshmi Debnath Jul 23, 2026

ড. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালে দুই শিফটে পরিষেবা গ্রহণ করছেন রোগীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: ড. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা সিভিল হাসপাতালে রোগীদের ভিড় বাড়ছে। আজও রোগীরা হাসপাতালে এসে…

ByByReshmi Debnath Jul 23, 2026

বিশালগড়ে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির দুই ঘণ্টার গণঅবস্থান, নারী সংরক্ষণ বিল কার্যকরের দাবি

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৩ জুলাই: নারী সংরক্ষণ বিল দ্রুত কার্যকর করা এবং নারীদের উপর নির্যাতন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের…

ByByReshmi Debnath Jul 23, 2026

বিশালগড়ে বিজেপির জেলা কার্যকর্তা সম্মেলন, ২০২৮-এর লক্ষ্যে সংগঠন শক্তিশালী করার বার্তা প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৩ জুলাই: সিপাহীজলা (উত্তর) জেলা বিজেপির উদ্যোগে বৃহস্পতিবার বিশালগড় নিউ টাউন হলে জেলা ভিত্তিক কার্যকর্তা সম্মেলন…

ByByReshmi Debnath Jul 23, 2026

ধর্মনগরে বিকল্প জাতীয় সড়ক সংস্কারের দাবিতে কংগ্রেসের অবরোধ, আটক একাধিক নেতা-কর্মী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুলাই: বিকল্প জাতীয় সড়কের দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ধর্মনগরের কালিকাপুর এলাকায় পথ অবরোধ ও…

ByByReshmi Debnath Jul 23, 2026

Leave a Reply

Scroll to Top