News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরার সড়ক উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিপ্লব দেব, জাতীয় মহাসড়ক সংস্কার ও রোপওয়ে প্রকল্পে জোর
Image

ত্রিপুরার সড়ক উন্নয়নে কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকে বিপ্লব দেব, জাতীয় মহাসড়ক সংস্কার ও রোপওয়ে প্রকল্পে জোর

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রের সাংসদ বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করী-র সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের সড়ক অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। বৈঠকে জাতীয় মহাসড়কের বেহাল অবস্থা, এনএইচআইডিসিএল-এর অধীনে চলমান প্রকল্পগুলির ধীরগতি এবং দীর্ঘদিন ধরে প্রক্রিয়াধীন থাকা রোপওয়ে প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের উপর জোর দেন।

সম্প্রতি আগরতলা থেকে খোয়াই হয়ে কৈলাশহর এবং রানীর বাজার থেকে হাতাইকতর হয়ে (বড়মুড়া) এনএইচ-৮ এর বিস্তীর্ণ সড়ক খানাখন্ডে পরিণত হয়েছে। যাত্রী দুর্ভোগের বিষয়টি বিপ্লব কুমার দেবের নজরে আসতেই তৎক্ষণাৎ উদ্যোগ নিলেন তিনি। এদিন নীতিন গড়করীর সাথে সাক্ষাৎকালে বিপ্লব কুমার দেব যুদ্ধকালীন তৎপরতায় রাজ্যের এই দুটি সড়কের দ্রুত সারাইয়ের উপরে বিশেষ ভাবে জোর দেন। প্রয়োজনে দ্রুত চলাচলের সুবিধার্থে কাঁদা মাটি সরিয়ে স্টোন মেটেলিং এর মাধ্যমে যাতে আপাতত যানবাহন চলাচল করতে পারে, তার উপরে জোর দেন। ইতিমধ্যেই কেন্দ্রীয় টীম বিষয়টিতে যথার্থ পদক্ষেপ গ্রহনের জন্য উদ্যোগী হচ্ছে বলে, শ্রী দেবকে আস্বস্ত করা হয়েছে।

এছাড়াও বিভিন্ন জাতীয় সড়কের শোচনীয় অবস্থার বিষয়গুলিও গুরুত্বের সঙ্গে মন্ত্রীর নজরে আনেন তিনি। এর মধ্যে কুমারঘাট–কৈলাশহর (এনএইচ-২০৮), কৈলাশহর–খোয়াই (এনএইচ-২০৮), আগরতলা–খোয়াই (এনএইচ-১০৮বি) এবং রানীর বাজার থেকে –কুমারঘাট হয়ে চুরাইবাড়ি পর্যন্ত (এনএইচ-০৮) সড়কের দুরবস্থার কথা উল্লেখ করে বলেন, এই রাস্তাগুলির কারণে প্রতিদিন সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং পণ্যবাহী যানবাহনকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীর হস্তক্ষেপ করার বিষয়ে বলেন।

এছাড়াও, এনএইচআইডিসিএল-এর মাধ্যমে ত্রিপুরায় বাস্তবায়নাধীন ১৩টি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে বলেও উদ্বেগ প্রকাশ করেন সাংসদ। তিনি জানান, সরকারি নথিতে কয়েকটি প্রকল্পকে নির্ধারিত সময়সূচির মধ্যে রয়েছে বলে উল্লেখ করা হলেও বাস্তবে সেগুলির অগ্রগতির হার অনেক কম। তথ্য ভিত্তিক কাজের অগ্রগতির সাথে বাস্তবের মিল না থাকার বিষয়েও তিনি অবগত করেন এবং এই পরিস্থিতিতে নির্ধারিত সময়ে প্রকল্পগুলি সম্পন্ন হওয়া নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে বলেও তিনি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন এবং প্রকল্পগুলির অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করে দ্রুত কাজ সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়ার বিষয়েও আলোচনা করেন।

ত্রিপুরার পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করতে তিনটি গুরুত্বপূর্ণ রোপওয়ে প্রকল্পের বিষয়ও বৈঠকে আলোচনা হয়। এগুলি হল— মহারানি থেকে ছবিমুড়া, উদয়পুর রেলওয়ে স্টেশন থেকে ত্রিপুরাসুন্দরী মন্দির (মাতাবাড়ি) এবং ত্রিপুরাসুন্দরী মন্দির (মাতাবাড়ি) থেকে ছবিমুড়া।

এই প্রসঙ্গে ন্যাশনাল হাইওয়েজ লজিস্টিকস ম্যানেজমেন্ট লিমিটেড-এর প্রধান নির্বাহী আধিকারিক বৈঠকে জানান যে, রোপওয়ে প্রকল্পগুলির জন্য নতুন ডিটেইলড প্রজেক্ট রিপোর্ট প্রস্তুতের লক্ষ্যে ইতোমধ্যেই টেন্ডার আহ্বান করা হয়েছে এবং খুব শীঘ্রই নতুন ডিপিআর প্রণয়নের কাজ শুরু হবে। এই ক্ষেত্রেও সমস্ত জটিলতা কাটিয়ে দ্রুত কাজটি শেষ করার বিষয়ে জোর দেন তিনি।

বৈঠকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করী ত্রিপুরার সড়ক অবকাঠামো উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন এবং তৎক্ষণাৎ অধিকারীকদের নির্দেশ দেন।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top