News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে টিএসইসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে ঠিকাদার সমিতির বৈঠক
Image

বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে টিএসইসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে ঠিকাদার সমিতির বৈঠক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল) ঠিকাদার সমিতির রাজ্য কমিটির প্রতিনিধিরা বিদ্যুৎ দপ্তরের ম্যানেজিং ডিরেক্টরের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন তাঁরা নিজেদের বিভিন্ন দাবি সংবলিত একটি স্মারকলিপিও দপ্তরের হাতে তুলে দেন।

ঠিকাদার সমিতির প্রতিনিধিদের অভিযোগ, গত প্রায় দেড় থেকে দুই বছর ধরে রাজ্যের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংক্রান্ত কাজ সম্পন্ন করার পরও তাঁদের প্রাপ্য বিল পরিশোধ করা হয়নি। এর ফলে সংশ্লিষ্ট
ঠিকাদাররা চরম আর্থিক সংকটের মধ্যে পড়েছেন।

প্রতিনিধি দলের দাবি, বকেয়া বিল না পাওয়ায় শ্রমিকদের মজুরি
পরিশোধ করাও কঠিন হয়ে পড়েছে। এর জেরে শ্রমিক ও ঠিকাদার—উভয় পক্ষই আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছেন। তাঁদের অভিযোগ, সংসার পরিচালনা, পরিবারের চিকিৎসার খরচ বহন এমনকি পাওনাদারদের চাপ সামলাতেও হিমশিম খেতে হচ্ছে।

ঠিকাদার সমিতির সদস্যরা জানান, বিষয়টি নিয়ে তাঁরা একাধিকবার বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ এবং টিএসইসিএল-এর ম্যানেজিং ডিরেক্টরের দৃষ্টি আকর্ষণ করেছেন। কিন্তু এখনও পর্যন্ত সমস্যার কোনও স্থায়ী সমাধান হয়নি বলে তাঁদের দাবি।

বকেয়া বিল পরিশোধ না হওয়ায় গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংক্রান্ত কিছু কাজ বন্ধ রাখা হয়েছে বলেও জানান প্রতিনিধিরা। তাঁদের বক্তব্য, অবিলম্বে বকেয়া বিল পরিশোধ এবং দাবিগুলির সমাধান না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তাঁরা।

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top