News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে বিকল্প জাতীয় সড়ক সংস্কারের দাবিতে কংগ্রেসের অবরোধ, আটক একাধিক নেতা-কর্মী
Image

ধর্মনগরে বিকল্প জাতীয় সড়ক সংস্কারের দাবিতে কংগ্রেসের অবরোধ, আটক একাধিক নেতা-কর্মী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ জুলাই: বিকল্প জাতীয় সড়কের দ্রুত সংস্কারের দাবিতে বৃহস্পতিবার ধর্মনগরের কালিকাপুর এলাকায় পথ অবরোধ ও আইন অমান্য কর্মসূচি পালন করে জেলা কংগ্রেস। এর জেরে দীর্ঘ সময় জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয় এবং ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে বারবার অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানানো হলেও আন্দোলনকারীরা তা প্রত্যাখ্যান করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে একাধিক কংগ্রেস নেতা-কর্মীকে আটক করে। পরে নিয়ম অনুযায়ী তাঁদের মুক্তি দেওয়া হয়।

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজ্যের সড়ক, শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। বিশেষ করে সম্প্রতি নির্মিত কালিকাপুরের বিকল্প জাতীয় সড়ক অল্প সময়ের মধ্যেই বেহাল হয়ে পড়ায় সাধারণ মানুষ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। পাশাপাশি সড়ক নির্মাণে বরাদ্দ অর্থের অপব্যবহারের অভিযোগও তোলা হয়।
ঘটনাস্থলে উপস্থিত ডেপুটি কালেক্টর অ্যান্ড ম্যাজিস্ট্রেট জানান, জনদুর্ভোগ এড়াতে আন্দোলনকারীদের একাধিকবার অবরোধ প্রত্যাহারের অনুরোধ করা হলেও তারা তাতে সাড়া দেননি। ফলে ভারতীয় ন্যায় সংহিতার ১৭০ ধারায় তাঁদের আটক করা হয়। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও সড়ক সংস্কারের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে জেলা কংগ্রেস।

Releated Posts

লেফুঙ্গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে তিপরা মথার বিজয় মিছিল

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনি শেষে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী প্রার্থীদের নিয়ে বিজয় মিছিল করল তিপ্রা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিশ্রামগঞ্জে দুই ঠিকাদারের ওপর হামলা, গ্রেফতার দুই অভিযুক্ত

বিশ্রামগঞ্জ, ৯ সেপ্টেম্বর: বিশ্রামগঞ্জ আরডি ডিভিশন অফিসের সামনে দুই ঠিকাদারের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় অবশেষে দুই…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

ট্রাকের ধাক্কায় স্কুটি চালক আহত, চালক পলাতক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হলেন এক স্কুটি চালক। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও তাঁর সহকর্মীরা…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top