News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ের তবলাবাড়ি এলাকায় ব্যক্তিকে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের
Image

খোয়াইয়ের তবলাবাড়ি এলাকায় ব্যক্তিকে মারধরের অভিযোগ, থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: খোয়াই মহকুমার তবলাবাড়ি এলাকায় এক ব্যক্তিকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ঘটনায় আহত ব্যক্তি খোয়াই জেলা হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর অভিযুক্তের বিরুদ্ধে খোয়াই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

অভিযোগকারী স্বপন পালের দাবি, মঙ্গলবার সকাল প্রায় ১১টা নাগাদ তিনি নিজের বাড়ি থেকে তবলাবাড়ি এলাকার রাস্তা দিয়ে যাওয়ার সময় রঞ্জিত তাঁতী নামে এক ব্যক্তি হঠাৎ তাঁর ওপর চড়াও হন। কোনো ধরনের পূর্ববিবাদ বা কারণ ছাড়াই অভিযুক্ত তাঁকে মারধর শুরু করেন বলে অভিযোগ।

মারধরের ঘটনায় স্বপন পালের মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে খোয়াই জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর চিকিৎসা করা হয়। আহত স্বপন পাল জানান, কেন তাঁর ওপর হামলা করা হয়েছে সে বিষয়ে তিনি কিছুই জানেন না। ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে তিনি খোয়াই থানায় অভিযোগ দায়ের করেছেন।
এদিকে, অভিযোগ পাওয়ার পর খোয়াই থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার বিষয়ে অভিযুক্তের কোনো বক্তব্য এখনও পাওয়া যায়নি।

Releated Posts

অবরোধ ও রেল পরিষেবা ব্যাহত, ধর্মনগর স্টেশনে আটকে বহু যাত্রী, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিয়েও চরম দুর্ভোগ

ধর্মনগর, ৫ সেপ্টেম্বর: একদিকে বিভিন্ন জায়গায় অবরোধের জেরে সড়ক যোগাযোগ বিপর্যস্ত, অন্যদিকে রেললাইনে ধসের কারণে ব্যাহত রেল পরিষেবা।…

ByByNews Desk Sep 5, 2026

এডিসি ভিলেজ নির্বাচন ও চা শ্রমিক ইউনিয়নের সম্মেলন সফল করার আহ্বানে ধর্মনগরে বামেদের বাইক র‍্যালি

ধর্মনগর, ৫ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে বামফ্রন্ট মনোনীত প্রার্থীদের জয়ী করার আহ্বান এবং আগামী ১০ ও…

ByByNews Desk Sep 5, 2026

সাতচাঁদে মিছিল করে ভিলেজ কমিটি নির্বাচনের মনোনয়ন জমা সিপিআইএমের

আগরতলা, ৫ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByNews Desk Sep 5, 2026

মিছিল করে লেফুঙ্গা ব্লকের ৫ ভিসিতে তিপরা মথা মনোনীত প্রার্থীদের মনোনয়ন দাখিল, উপস্থিত সিইএম

আগরতলা, ৫ সেপ্টেম্বর: দীর্ঘ ১০ বছর পর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কাউন্সিল (ভিসি) নির্বাচন। আগামী ২৮ সেপ্টেম্বর…

ByByTaniya Chakraborty Sep 5, 2026
Scroll to Top