News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, সরব ‘আমরা বাঙালী’
Image

ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের দাবি, সরব ‘আমরা বাঙালী’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিদর্শক (ডিজিপি) অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলল ‘আমরা বাঙালী’। দলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, এই ঘটনাকে সাধারণ মৃত্যু হিসেবে দেখার সুযোগ নেই এবং ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।
বিবৃতিতে ‘আমরা বাঙালী’র পক্ষ থেকে বলা হয়, অনুরাগ ধ্যানকর দীর্ঘ কর্মজীবনে এসডিপিও থেকে শুরু করে রাজ্যের সর্বোচ্চ পুলিশ পদে উন্নীত হন। বাম আমল থেকে বর্তমান সময় পর্যন্ত তিনি নিষ্ঠার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন এবং রাজ্যের বহু গুরুত্বপূর্ণ আইনশৃঙ্খলা সংক্রান্ত ঘটনার সাক্ষী ও তদন্তের সঙ্গে যুক্ত ছিলেন। রাজনৈতিক ও প্রশাসনিক নানা গুরুত্বপূর্ণ অধ্যায়েরও তিনি প্রত্যক্ষ সাক্ষী ছিলেন বলে দাবি সংগঠনের।

সংগঠনের মতে, এমন একজন অভিজ্ঞ ও উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের রহস্যজনক মৃত্যু একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। তাই ঘটনার প্রকৃত সত্য সামনে আনতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত অপরিহার্য।
‘আমরা বাঙালী’র দাবি, এই ঘটনায় একজন অবসরপ্রাপ্ত বা কর্মরত উচ্চ আদালতের বিচারপতির নেতৃত্বে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করে ঘটনার সবদিক খতিয়ে দেখা হোক। তাদের বক্তব্য, স্বচ্ছ তদন্তের মাধ্যমেই জনমনে তৈরি হওয়া বিভিন্ন প্রশ্ন ও সংশয়ের অবসান ঘটানো সম্ভব হবে।

উল্লেখ্য, রাজ্যের ডিজিপি অনুরাগ ধ্যানকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে ‘আমরা বাঙালী’র বিচারবিভাগীয় তদন্তের দাবি রাজনৈতিক মহলেও নতুন করে তাৎপর্য তৈরি করেছে।

——

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026

Leave a Reply

Scroll to Top