News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর
Image

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের অভিযোগ উঠেছে। ধর্মনগর পুর পরিষদ এলাকার একাধিক রাস্তায় কোথাও উপরিভাগ উঠে যাচ্ছে, কোথাও আবার নতুন করে গর্ত তৈরি হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

সরকারি নথি অনুযায়ী, রাস্তা সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ১৫ লক্ষ ৬২ হাজার ৪৯৪ টাকা বরাদ্দ করা হয়। কাজের বরাত পান ঠিকাদার পিন্টু কুমার গুপ্তা। ওয়ার্ক অর্ডারে রাস্তার প্যাচিং, সিলিং, সারফেসিং, ব্রিক ব্যাটস, রাবিশ ফিলিং, সারফেস ড্রেন ও প্রোটেকশন ওয়ার্কসহ একাধিক উন্নয়নমূলক কাজের উল্লেখ রয়েছে।

তবে স্থানীয়দের অভিযোগ, বাস্তবে অনেক জায়গায় পুরনো ভাঙা পাথর ও অল্প পরিমাণ নতুন নির্মাণসামগ্রী দিয়ে গর্ত ভরাট করে উপরিভাগে প্রলেপ দেওয়া হয়েছে। ফলে কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই রাস্তা পুনরায় ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও কয়েকটি এলাকায় নতুন পাথর ব্যবহার করা হয়েছে বলে দেখা গেছে।

সরকারি নথিতে প্রকল্পের কাজ শেষ করার সময়সীমা ১২০ দিন উল্লেখ থাকলেও, কাজ শেষ হওয়ার মাত্র ১৫ দিনের মধ্যে রাস্তা ভেঙে পড়ায় কাজের গুণমান নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে টেন্ডারটি প্রায় ৩৫.৬২ শতাংশ কম দরে বরাদ্দ দেওয়া হয়েছিল বলেও নথিতে উল্লেখ রয়েছে।
স্থানীয়দের দাবি, ব্যবহৃত নির্মাণসামগ্রীর মান, কাজের গুণগত পরীক্ষা এবং পূর্ত দপ্তরের তদারকি নিয়ে নিরপেক্ষ তদন্ত করা হোক। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে যুব কংগ্রেস প্রতিবাদ জানিয়ে বিজেপির “সবকা সাথ, সবকা বিকাশ” স্লোগানকে কটাক্ষ করে প্রচার চালায় এবং রাস্তা সংস্কারের গুণমান নিয়ে প্রশ্ন তোলে। উল্লেখ্য, নিম্নমানের কাজের অভিযোগ ও স্থানীয়দের দাবিগুলি সংশ্লিষ্টদের বক্তব্যের ভিত্তিতে যাচাই করা বাকি।

Releated Posts

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আগরতলায় ছাত্রদের বিক্ষোভ, সোনম ওয়াংচুককে সরানো নিয়েও প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মঙ্গলবারও আগরতলার সার্কিট হাউসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: ঐতিহ্যবাহী খার্চি উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা রাজ্যবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও…

ByByReshmi Debnath Jul 22, 2026

খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যপালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু খার্চি উৎসব উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছাবার্তায় রাজ্যপাল…

ByByReshmi Debnath Jul 22, 2026

বুধবার খার্চি উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুলাই: আগামীকাল থেকে পুরাতন আগরতলার চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গণে শুরু হচ্ছে ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি…

ByByReshmi Debnath Jul 22, 2026

Leave a Reply

Scroll to Top