News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে বাইক ও সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত তিনজন, সংকটজনক এক বৃদ্ধ
Image

চড়িলামে বাইক ও সাইকেলের সংঘর্ষে গুরুতর আহত তিনজন, সংকটজনক এক বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ জুলাই: সিপাহিজলা জেলার চড়িলাম বাজার সংলগ্ন এলাকায় সোমবার একটি মোটরসাইকেল ও সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার চড়িলাম হাট থেকে বাজার সেরে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার কবলে পড়েন বাবা-ছেলে এবং মোটরসাইকেল আরোহী। আহতরা হলেন গোবিন্দ সরকার (৩৫), দীপেন্দ্র দেবনাথ (৬০) এবং পরিতোষ দেবনাথ (৩৭)। তাঁদের সকলের বাড়িই চড়িলাম এলাকায়।

প্রত্যক্ষদর্শীরা দুর্ঘটনার পর দ্রুত আহতদের উদ্ধার করে রাস্তার পাশে নিরাপদ স্থানে নিয়ে যান এবং বিশালগড় অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই আগরতলার গোবিন্দ বল্লভ (জিবিপি) হাসপাতালে স্থানান্তর করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দীপেন্দ্র দেবনাথের শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। অন্য দুই আহতেরও চিকিৎসা চলছে। দুর্ঘটনার সঠিক কারণ জানতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top