News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তির ছোঁয়া, তেলিয়ামুড়ায় ১৮০ আশাকর্মীর হাতে স্মার্টফোন
Image

তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তির ছোঁয়া, তেলিয়ামুড়ায় ১৮০ আশাকর্মীর হাতে স্মার্টফোন

তেলিয়ামুড়া, ২০ জুলাই: গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল জাতীয় স্বাস্থ্য মিশন ও রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত আশাকর্মী ও আশা ফেসিলেটরদের কাজ আরও সহজ ও কার্যকর করতে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের অধীনস্থ ১৮০ জন আশাকর্মী ও আশা ফেসিলেটরের হাতে তুলে দেওয়া হল স্মার্টফোন।

সোমবার তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির হলঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে এই স্মার্টফোন বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধায়িকা কল্যাণী সাহা রায়। এছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন দীপা দেব, ভাইস চেয়ারম্যান নির্মল সূত্রধর, তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের চিকিৎসক ডা. বিপাশা দেববর্মা, হাসপাতালের এসডিপিএম অভিজিৎ সরকার, তেলিয়ামুড়ার বিডিও বিপ্লব আচার্য্য সহ স্বাস্থ্য দফতরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

অনুষ্ঠানে আশাকর্মী ও আশা ফেসিলেটরদের হাতে স্মার্টফোন তুলে দেন মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়। বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, গ্রামীণ এলাকার সাধারণ মানুষের কাছে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আশাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের হাতে স্মার্টফোন দেওয়ার ফলে স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দ্রুত আদান-প্রদান, সরকারি স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন তথ্য দ্রুত দফতরে পাঠানো আরও সহজ হবে।

তিনি আরও বলেন, বর্তমান যুগে প্রযুক্তির ব্যবহার ছাড়া দ্রুত ও কার্যকর পরিষেবা প্রদান সম্ভব নয়। আশাকর্মীদের হাতে স্মার্টফোন তুলে দেওয়ার এই উদ্যোগের ফলে তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী ও সুসংহত হবে।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, আশাকর্মীরা প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখে কাজ করেন। বিশেষ করে গর্ভবতী মহিলা, শিশু, প্রবীণ নাগরিক এবং স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত মানুষের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে তাঁদের কাজ আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে।

এদিনের স্মার্টফোন বিতরণ কর্মসূচিকে ঘিরে আশাকর্মী ও আশা ফেসিলেটরদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যায়। সংশ্লিষ্ট মহলের মতে, আধুনিক প্রযুক্তির ব্যবহারে তেলিয়ামুড়া মহকুমার গ্রামীণ স্বাস্থ্য পরিষেবায় আগামী দিনে আরও গতি আসবে।

Releated Posts

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top