News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডিজিপির মৃত্যুর পেছনে গভীর রহস্য, হাইকোর্টের নজরদারিতে তদন্ত চাইলেন সুদীপ রায় বর্মণ
Image

ডিজিপির মৃত্যুর পেছনে গভীর রহস্য, হাইকোর্টের নজরদারিতে তদন্ত চাইলেন সুদীপ রায় বর্মণ

আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। একইসঙ্গে তিনি এই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।

এক প্রতিক্রিয়ায় সুদীপ রায় বর্মণ বলেন, রাজ্য পুলিশের মহাপরিচালকের অস্বাভাবিক মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমি এ বিষয়টি নিয়ে রাজনীতি করতে চাই না। তবে এই মৃত্যুর পেছনে গভীর রহস্য লুকিয়ে আছে।

তিনি আশা প্রকাশ করে বলেন, রাজ্য সরকার হাইকোর্টের পর্যবেক্ষণের অধীনে এই মৃত্যুর রহস্য উদ্ঘাটনের উদ্যোগ নেবে এবং প্রকৃত সত্য জনসমক্ষে তুলে ধরবে।

বিধায়ক আরও বলেন, প্রয়াত ডিজিপি অনুরাগ ধনকর একজন দক্ষ ও দায়িত্বশীল পুলিশ আধিকারিক ছিলেন। তাঁর অকাল প্রয়াণে তিনি গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর আত্মার সদগতি কামনা করার পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

উল্লেখ্য, ডিজিপি অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনও পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনও চূড়ান্ত মন্তব্য করা হয়নি।

Releated Posts

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top