News Flash

  • Home
  • বিদেশ
  • ভারতের সঙ্গে সম্পর্ক স্বাধীনতা ও মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে: মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু
Image

ভারতের সঙ্গে সম্পর্ক স্বাধীনতা ও মর্যাদার মতো অভিন্ন মূল্যবোধের উপর ভিত্তি করে গড়ে উঠেছে: মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু

চিসিনাউ, ২০ জুলাই (আইএএনএস): বিশ্বজুড়ে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে ভারত-মলদোভা সম্পর্কের গুরুত্ব তুলে ধরে মলদোভার প্রেসিডেন্ট মাইয়া সান্দু বলেছেন, স্বাধীনতা, মর্যাদা এবং মানুষের কল্যাণে কাজ করার অভিন্ন মূল্যবোধই দুই গণতান্ত্রিক দেশকে একসূত্রে বেঁধেছে।

সোমবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে সান্দু বলেন, “বিশ্ব যখন ক্রমশ অস্থির হয়ে উঠছে, তখন মলদোভা সহযোগিতা এবং বিশ্বাসযোগ্য অংশীদারিত্বের পথ বেছে নিয়েছে। ভারতের সঙ্গে আমাদের সম্পর্কও সেই বিশ্বাসের ভিত্তিতেই গড়ে উঠছে। একটি বৃহৎ এবং একটি ছোট গণতন্ত্র হলেও স্বাধীনতা, মর্যাদা ও মানুষের স্বার্থে কাজ করার মূল্যবোধ আমাদের এক করেছে। মলদোভায় ভারত সবসময়ই একজন নির্ভরযোগ্য বন্ধু খুঁজে পাবে।”

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সফরকে মলদোভার জন্য ঐতিহাসিক বলে উল্লেখ করেন সান্দু। তিনি জানান, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৪ বছর পর এই প্রথম কোনও ভারতীয় রাষ্ট্রপ্রধান মলদোভা সফর করছেন। তাঁর মতে, এই সফর দুই দেশের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও ক্রমবর্ধমান অংশীদারিত্বের প্রতীক।

সান্দু বলেন, ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এবং বিশ্বের অন্যতম বৃহৎ ও গতিশীল অর্থনীতি। তিনি জানান, ২০২৪ সালে ২১ বছর পর ভারত ও মলদোভার মধ্যে দ্বিপাক্ষিক রাজনৈতিক পরামর্শ বৈঠক পুনরায় শুরু হয়েছে এবং নয়াদিল্লিতে মলদোভার দূতাবাসও উদ্বোধন করা হয়েছে, যার ফলে দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে।

দুই রাষ্ট্রনেতার বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগ-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। তাঁর বক্তব্য, দুই দেশের সম্পর্কের সুফল যেন সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই লক্ষ্যেই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। একইসঙ্গে ‘মলদোভা-ইন্ডিয়া বিজনেস ফোরাম’-এর মাধ্যমে দুই দেশের শিল্পপতি ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি যোগাযোগ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারত-মলদোভা জনসংযোগের গুরুত্ব তুলে ধরে সান্দু বলেন, বর্তমানে প্রায় ১,৪০০ ভারতীয় ছাত্র মলদোভার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, যার মধ্যে অধিকাংশই মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। উচ্চশিক্ষা ক্ষেত্রে নতুন সহযোগিতা চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান। পাশাপাশি, সাশ্রয়ী মূল্যের ওষুধ উৎপাদনে ভারতের অভিজ্ঞতা কাজে লাগানো এবং মলদোভায় ওষুধ শিল্পে ভারতীয় বিনিয়োগ আকর্ষণের আগ্রহও প্রকাশ করেন তিনি।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উপহার হিসেবে মহাত্মা গান্ধীর আবক্ষ মূর্তি পাওয়ার জন্য কৃতজ্ঞতা জানিয়ে মাইয়া সান্দু বলেন, “মহাত্মা গান্ধীর কাছ থেকে আমরা শিখেছি, প্রকৃত শান্তি শক্তিশালীদের চাপিয়ে দেওয়া নীরবতা নয়, বরং স্বাধীন রাষ্ট্রগুলির মধ্যে পারস্পরিক বোঝাপড়া।”

Releated Posts

ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে বাণিজ্যিক জাহাজে হামলা, নিহত ৪ ভারতীয়; একজনের অবস্থা আশঙ্কাজনক

নয়াদিল্লি, ২০ জুলাই (আইএএনএস) : ইউক্রেনের ওডেসা বন্দর থেকে ছেড়ে যাওয়ার সময় একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে হামলায় চার…

ByBySandeep Biswas Jul 20, 2026

ভারত-মলদোভা সহযোগিতা আরও জোরদারে বৈঠক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও মাইয়া সান্দুর

চিসিনাউ, ২০ জুলাই (আইএএনএস): ভারত ও মলদোভার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে সোমবার চিসিনাউয়ের প্রেসিডেন্সিয়াল প্যালেসে বৈঠক…

ByByNews Desk Jul 20, 2026

ইরান সংঘাতে ঝুঁকিতে হরমুজ ও সুয়েজ বাণিজ্যপথ, বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

ওয়াশিংটন, ২০ জুলাই (আইএএনএস): ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের জেরে বিশ্বের দুই গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ—হরমুজ প্রণালী এবং সুয়েজ খাল—নিয়ে নতুন করে…

ByByNews Desk Jul 20, 2026

‘আবারও ইরানে হামলা চালিয়েছি’, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও বড় মন্তব্য

ওয়াশিংটন, ২০ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিন মার্কিন সেনাসদস্যের প্রতি শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্র আবারও…

ByByNews Desk Jul 20, 2026

জাঞ্জিবারের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জয়শঙ্কর, শিক্ষা, এআই, ডিজিটাল প্রযুক্তি-সহ একাধিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর আলোচনা

নয়াদিল্লি, ১৯ জুলাই (আইএএনএস): বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর রবিবার নয়াদিল্লিতে তানজানিয়ার অন্তর্গত জাঞ্জিবারের প্রেসিডেন্ট এবং রেভলিউশনারি কাউন্সিলের চেয়ারম্যান ড.…

ByByNews Desk Jul 19, 2026

আজারবাইজানে ভারতের ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যস্থল নিয়ে স্থায়ী প্রদর্শনীর উদ্বোধন

বাকু, ১৯ জুলাই (আইএএনএস): আজারবাইজানের রাজধানী বাকুতে ভারতীয় দূতাবাসে ভারতের ইউনেস্কো স্বীকৃত বিশ্ব ঐতিহ্যস্থল নিয়ে একটি স্থায়ী প্রদর্শনীর…

ByByNews Desk Jul 19, 2026

লিঙ্গ বৈষম্য ও অর্থনৈতিক সংকটেই বাংলাদেশে বাড়ছে মানব পাচারের ঝুঁকি: রিপোর্ট

ঢাকা, ১৮ জুলাই (আইএএনএস): বাংলাদেশে মানব পাচারের সমস্যা এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। বিশেষ করে নারী ও কিশোরীরা লিঙ্গ…

ByByNews Desk Jul 18, 2026

প্রথমবার বিদেশি মুদ্রায় সরকারি ঋণ তুলতে আইন সংশোধনের প্রস্তুতি নিচ্ছে নেপাল

কাঠমান্ডু, ১৮ জুলাই (আইএএনএস): আন্তর্জাতিক মূলধন বাজার থেকে প্রথমবারের মতো বিদেশি মুদ্রায় সরকারি ঋণ তোলার পথ খুলতে সরকারি…

ByByNews Desk Jul 18, 2026

কানাডায় পালানোর চেষ্টার সময় গ্রেফতার পাঞ্জাবের গ্যাং-সন্দেহভাজন, দাবি এফবিআইয়ের

ওয়াশিংটন, ১৮ জুলাই (আইএএনএস): পাঞ্জাব-ভিত্তিক একটি আন্তর্জাতিক অপরাধচক্রের সন্দেহভাজন সদস্য নীতিশ কৌশল ওরফে ‘লালা’ কানাডায় পালানোর চেষ্টা করছিলেন…

ByByNews Desk Jul 18, 2026

Leave a Reply

Scroll to Top