News Flash

  • Home
  • মুখ্য খবর
  • শ্রাবণের প্রথম সোমবারে শিব মন্দিরে ভক্তদের ঢল
Image

শ্রাবণের প্রথম সোমবারে শিব মন্দিরে ভক্তদের ঢল

আগরতলা, ২০ জুলাই: শ্রাবণ মাস মানেই শিবের জন্ম মাস। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার আর এই দিনে বাবাকে সন্তুষ্ট করতে ভক্তরা বাবার মাথায় দুধ ও জল প্রদান করছেন। এদিন বিভিন্ন মন্দিরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে। পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্যই বাবার মাথায় জল ও দুধ প্রদান করছেন ভক্তরা

প্রসঙ্গত, শাস্ত্র অনুযায়ী শ্রাবণ মাস খুবই শুভ। এই মাসে শিবের আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। অনেকেই এই মাসে শিব ও মা পার্বতীর আরাধনায় নিজেদের লিপ্ত রাখেন। শ্রাবণ মাসের সোমবারগুলিকে খুবই শুভ বলে মনে করা হয়। শ্রাবণে শিবলঙ্গে, মধু, দুধ, বেলপাতা, ধুতরো ফুল, আকন্দের মালা, জল অর্পণ করার রীতি রয়েছে। প্রতি সোমবার এই রীতি পালন করে দেবাদিদেবকে তুষ্ট করা হয়। আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে আজ শিবের পুজোয় ব্রতী হন অনেকেই।

এদিন শিবের মাথায় জল ঢালার জন্য সকাল থেকেই মন্দিরগুলোতে ভক্তদের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়েছে।

Releated Posts

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আত্মসমর্পণকারী জঙ্গিদের ডাকা বনধে ফের স্তব্ধ আসাম–আগরতলা জাতীয় সড়ক, ১১ দফা দাবিতে ৭২ ঘণ্টার অবরোধ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ১১ দফা দাবিকে সামনে রেখে ফের উত্তপ্ত হয়ে উঠল ত্রিপুরার গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা। আত্মসমর্পণকারী বৈরী…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top