News Flash

  • Home
  • দেশ
  • মোবাইলের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত
Image

মোবাইলের প্রলোভন দেখিয়ে নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার অভিযুক্ত

কলকাতা, ২০ জুলাই (আইএএনএস): উত্তর ২৪ পরগনার দমদমে মোবাইল ফোনের প্রলোভন দেখিয়ে এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে ৪০ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। একইসঙ্গে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে অভিযুক্তকে আড়াল করার চেষ্টার অভিযোগও উঠেছে। ঘটনাকে কেন্দ্র করে দমদম পুরসভার ২ নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবিতে সরব হয়েছেন নির্যাতিতার পরিবার ও স্থানীয় বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম বিল্লাল গাজি। তিনি এলাকায় ভাড়া থাকতেন। অভিযোগ, রবিবার সন্ধ্যায় মোবাইল ফোন দিয়ে নাবালিকাকে প্রলুব্ধ করে একটি শৌচাগারে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন চালান। সেই সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত থাকায় বিষয়টি প্রথমে তাঁর নজরে আসেনি। পাশের বাড়ির এক মহিলা ঘটনাটি দেখে শিশুটির মাকে খবর দেন। এরপর ঘটনাস্থলে পৌঁছে তিনি মেয়েকে নির্যাতনের শিকার হতে দেখেন।

এরপর তিনি প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বেবি মণ্ডলকে বিষয়টি জানান। অভিযোগ, বেবি মণ্ডলের স্বামী জালিল মণ্ডল পরিবারের পাশে দাঁড়ানোর বদলে তাঁদের বাড়ি ছেড়ে চলে যাওয়ার হুমকি দেন এবং ঘটনাটি কাউকে না জানানোর জন্য চাপ সৃষ্টি করেন।

পরে বিষয়টি স্থানীয় দলীয় কার্যালয়ে জানানো হলে তাদের সহায়তায় শিশুটির পরিবার দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিল্লাল গাজিকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। তাঁকে আদালতে তোলা হবে এবং জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে।

এদিকে, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। যদিও পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত চলছে এবং তদন্তের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Releated Posts

বিহারের ঔরঙ্গাবাদে মাটির বাড়ি ধসে ১২ বছরের কিশোরীর মৃত্যু, আহত ৪

পটনা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের ঔরঙ্গাবাদ জেলায় মাটির বাড়ি ধসে ১২ বছরের এক কিশোরীর মৃত্যু হয়েছে। এই ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

আমাদের ওপর আস্থা রাখুন, আশীর্বাদও চাই’: রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত সিইও জিতেন্দ্র মিশ্র

অযোধ্যা, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাম মন্দির ট্রাস্টের নবনিযুক্ত প্রধান নির্বাহী আধিকারিক (সিইও) এয়ার মার্শাল (অবসরপ্রাপ্ত) জিতেন্দ্র মিশ্র শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

যন্তর মন্তরের পর বিজেপি ব্যাকফুটে’: সিপিআই(এম) সাধারণ সম্পাদক এম এ বেবি

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): যন্তর মন্তরে ছাত্রদের আন্দোলনের পর বিজেপি ‘ব্যাকফুটে’ চলে গিয়েছে বলে দাবি করলেন সিপিআই(এম)-এর সাধারণ…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিডিজিএস পোলে ধাক্কা ইন্ডিগো বিমানের, নিরাপদ যাত্রী-ক্রু

শ্রীনগর, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রীনগর বিমানবন্দরে পার্কিংয়ের সময় ভিজ্যুয়াল ডকিং গাইডেন্স সিস্টেম-এর ডিসপ্লে ইউনিট ও সংশ্লিষ্ট লেজার বা…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top