News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্রী জগন্নাথ জিউ মন্দিরে পাঁচদিনব্যাপী ধর্মসভার উদ্বোধন করেন রাজ্যপাল
Image

শ্রী জগন্নাথ জিউ মন্দিরে পাঁচদিনব্যাপী ধর্মসভার উদ্বোধন করেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই: আজ সন্ধ্যায় রথযাত্রা উপলক্ষে আগরতলার শ্রী জগন্নাথ জিউ মন্দিরে আয়োজিত পাঁচদিনব্যাপী ধর্মসভার উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নাল্লু। এই ধর্মসভা আজ থেকে শুরু হয়ে আগামী ২৩ জুলাই পর্যন্ত চলবে। অনুষ্ঠানে উপস্থিত জনসাধারণের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নান্নু বলেন, ধর্মসভা শুধুমাত্র ধর্মীয় আচার-অনুষ্ঠানের উৎসব নয়, এটি আত্মসমীক্ষা ও আত্মশুদ্ধিরও এক গুরুত্বপূর্ণ উপলক্ষ্য। তিনি বলেন, রথযাত্রা ভগবান শ্রীজগন্নাথের মন্দির থেকে তাঁর ভক্তদের হৃদয়ে চিরন্তন যাত্রার প্রতীক।

রাজ্যপাল আরও বলেন, শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রচারিত ঈশ্বরপ্রেমের বাণী জাতি, বর্ণ ও ধর্মের ভেদাভেদ অতিক্রম করে সমাজে ছড়িয়ে দেওয়ার যে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি পাঁচদিনব্যাপী ধর্মসভার সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া ধর্মসভার গুরুত্ব ও আধ্যাত্মিক তাৎপর্য তুলে ধরেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনআইটি আগরতলার পরিচালক অধ্যাপক শরৎ কুমার পাত্র। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ, আগরতলার মঠ-ইনচার্জ স্বামী ভক্তি কমল মহারাজ এবং শ্রীচৈতন্য গৌড়ীয় মঠ, মায়াপুরের মঠ-ইনচার্জ স্বামী ভক্তি বৈভব নারায়ণ মহারাজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সর্বভারতীয় শ্রীচৈতন্য গৌড়ীয় মঠের সভাপতি ও আচার্য স্বামী ভক্তি বিচার বিষ্ণু মহারাজ। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

ময়নাতদন্তের আগে কিছু বলা যাবে না, ডিজিপির মৃত্যুতে শোক প্রকাশ রতনের

আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মন্ত্রী রতন লাল…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

তৃণমূল স্তরের স্বাস্থ্য পরিষেবায় প্রযুক্তির ছোঁয়া, তেলিয়ামুড়ায় ১৮০ আশাকর্মীর হাতে স্মার্টফোন

তেলিয়ামুড়া, ২০ জুলাই: গ্রামীণ ও প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য পরিষেবাকে আরও আধুনিক, গতিশীল ও প্রযুক্তিনির্ভর করে তুলতে গুরুত্বপূর্ণ উদ্যোগ…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

লেফুঙ্গায় তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের ‘গেট টুগেদার প্রোগ্রাম ২০২৬’, একতার বার্তা নেতাদের

আগরতলা, ২০ জুলাই: তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে সোমবার লেফুঙ্গাস্থিত শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ‘গেট টুগেদার…

ByByReshmi Debnath Jul 20, 2026

মোহনপুরে কর্মসূচি স্থগিত করতে বাধ্য সিপিআই(এম), বিজেপির বাইক বাহিনী ও পুলিশের ভূমিকা নিয়ে অভিযোগ

মোহনপুর, ২০ জুলাই: মোহনপুর মহকুমায় পূর্বনির্ধারিত গণডেপুটেশন কর্মসূচি পালন করতে না পারার অভিযোগ তুলে পুলিশের ভূমিকা নিয়ে সরব…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

শান্তিরবাজারে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মানহানির অভিযোগ, পুলিশের উপস্থিতিতে প্রকাশ্যে ক্ষমা চাইলেন যুবক

আগরতলা, ২০ জুলাই: সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ছবি ব্যবহার করে মানহানি ও অপপ্রচারের অভিযোগকে কেন্দ্র করে শান্তিবাজারে চাঞ্চল্যের সৃষ্টি…

ByByReshmi Debnath Jul 20, 2026

ডিজিপির মৃত্যুর পেছনে গভীর রহস্য, হাইকোর্টের নজরদারিতে তদন্ত চাইলেন সুদীপ রায় বর্মণ

আগরতলা, ২০ জুলাই: রাজ্য পুলিশের মহাপরিচালক (ডিজিপি) অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিধায়ক সুদীপ…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে উপস্থিত রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য, গণতন্ত্রের স্বার্থে গঠনমূলক আলোচনার প্রত্যাশা

আগরতলা, ২০ জুলাই: সংসদের ২০২৬ সালের বর্ষাকালীন অধিবেশন সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যসভার কার্যক্রমে অংশ…

ByByReshmi Debnath Jul 20, 2026

প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে সরব যুব সমাজ, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

আগরতলা, ২০ জুলাই: নীট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

মিস টেন ডিভা ২০২৬-এ ‘বেস্ট ন্যাশনাল কস্টিউম’ সম্মান জিতে ত্রিপুরার গৌরব বাড়ালেন চন্দ্রমিতা রায়

আগরতলা, ২০ জুলাই: জাতীয় ফ্যাশন মঞ্চে ত্রিপুরার সাংস্কৃতিক ঐতিহ্যের উজ্জ্বল পরিচয় তুলে ধরে মিস টেন ডিভা ২০২৬ প্রতিযোগিতায়…

ByByTaniya Chakraborty Jul 20, 2026

Leave a Reply

Scroll to Top