News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ভুয়ো নথিতে ভারতে বসবাসের অভিযোগে বাংলাদেশি মহিলা ও সহযোগী গ্রেপ্তার ধর্মনগরে
Image

ভুয়ো নথিতে ভারতে বসবাসের অভিযোগে বাংলাদেশি মহিলা ও সহযোগী গ্রেপ্তার ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ জুলাই: ভুয়ো পরিচয়পত্র ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাসের অভিযোগে এক বাংলাদেশি মহিলা এবং তাকে আশ্রয় ও সহযোগিতা দেওয়ার অভিযোগে এক স্থানীয় যুবককে গ্রেপ্তার করেছে ধর্মনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার ধর্মনগর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা, ইমিগ্রেশন আইন এবং ফরেনার্স অ্যাক্টের একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া বাংলাদেশি মহিলার নাম সোমাইয়া বেগম (২৯)। তাঁর বাড়ি বাংলাদেশের নরসিংদী জেলায়। অপর অভিযুক্ত আনোয়ার হোসেন (২৩), উত্তর ত্রিপুরার পশ্চিম চন্দ্রপুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, পশ্চিম চন্দ্রপুরে অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, সোমাইয়া বেগম দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছিলেন। তাঁর ব্যবহৃত আধার কার্ডে অসঙ্গতি ধরা পড়ার পর তদন্ত শুরু হয় এবং প্রাথমিকভাবে তিনি বাংলাদেশের নাগরিক বলে নিশ্চিত হয় পুলিশ। একই সঙ্গে অবৈধভাবে ভারতে অবস্থানে সহায়তা ও আশ্রয় দেওয়ার অভিযোগে আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

ধর্মনগর থানার ওসি মিনা দেববর্মা জানান, তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে
সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে দুই অভিযুক্তকে আদালতে পেশ করা হয়েছে। পুলিশের দাবি, ঘটনার সঙ্গে অন্য কেউ বা কোনও ভুয়ো পরিচয়পত্র তৈরির চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।

Releated Posts

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

কমলপুরের লাম্বুতে বিষধর কিং কোবরার হানা, আতঙ্কিত এলাকাবাসী

কমলপুর, ৪ সেপ্টেম্বর:কমলপুরের লাম্বু এলাকায় হঠাৎই দেখা মিলল বিশাল আকৃতির বিষধর কিং কোবরার। জনবসতিপূর্ণ এলাকায় সাপটিকে দেখতে পেয়ে…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

পরিত্যক্ত জলাশয়গুলিকে উন্নয়নের আওতায় আনা হচ্ছে: মেয়র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দুর্গা চৌমুহানি নিউ স্টার ক্লাবের পেছনে অবস্থিত জলাশয়ের…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের ড্রেসিংরুম তৈরিতে ২.৮০ কোটি টাকা বরাদ্দ সাংসদ রাজীব ভট্টাচার্য – র

আগরতলা, ৪ সেপ্টেম্বর: উমাকান্ত মিনি স্টেডিয়ামে মহিলা খেলোয়াড়দের জন্য ড্রেসিংরুম তৈরির উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন রাজ্যসভার সাংসদ…

ByByReshmi Debnath Sep 4, 2026
Scroll to Top