News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেফুঙ্গায় তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের ‘গেট টুগেদার প্রোগ্রাম ২০২৬’, একতার বার্তা নেতাদের
Image

লেফুঙ্গায় তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের ‘গেট টুগেদার প্রোগ্রাম ২০২৬’, একতার বার্তা নেতাদের

আগরতলা, ২০ জুলাই: তিপ্রা এমপ্লয়িজ ফেডারেশনের উদ্যোগে সোমবার লেফুঙ্গাস্থিত শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো ‘গেট টুগেদার প্রোগ্রাম ২০২৬’। হেজামারা, লেফুঙ্গা ও মান্দাই ব্লক এলাকার তিপ্রা মথা দলের নেতা-কর্মী, সমর্থক এবং বিভিন্ন স্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে জনজাতি সমাজের ঐক্য ও এডিসি এলাকার উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের রাষ্ট্রমন্ত্রী বৃষকেতু দেববর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়েল দেববর্মা, এমডিসি রবীন্দ্র দেববর্মা-সহ তিপ্রা মথা দলের একাধিক নেতা ও জনপ্রতিনিধি।

সভায় বক্তারা বলেন, জনজাতি জনগণের সার্বিক উন্নয়ন, সামাজিক ঐক্য এবং এডিসি এলাকার অগ্রগতিকে আরও শক্তিশালী করতে সকলকে একযোগে কাজ করতে হবে। তাঁরা তিপ্রা মথার প্রতিষ্ঠাতা মহারাজা প্রদ্যুৎ বিক্রম মানিক্য দেববর্মা-র ‘থানসা’ বা একতার দর্শন সামনে রেখে সমাজের প্রতিটি স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, জনজাতি সমাজের অধিকার রক্ষা, উন্নয়নমূলক কর্মসূচির বাস্তবায়ন এবং আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতা ও সাংগঠনিক শক্তি বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই লক্ষ্যেই গেট টুগেদার কর্মসূচির মাধ্যমে নেতা-কর্মীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত নেতা-কর্মী ও সমর্থকদের উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কর্মসূচি সম্পন্ন হয়।

Releated Posts

বিনা পারিশ্রমিকে ধান লোডিংয়ের অভিযোগ, ক্ষোভে ফুঁসছেন বিশালগড় খাদ্য গুদামের শ্রমিকরা

বিশালগড়, ২১ জুলাই : বিনা পারিশ্রমিকে শ্রমিকদের দিয়ে কৃষকদের কাছ থেকে ক্রয় করা ধান ট্রাকে লোডিং করানোর অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ধর্মনগরে যুবক অপহরণ ও মারধরের অভিযোগ, গ্রেফতার ৩

আগরতলা, ২১ জুলাই : উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

ডিজিপি মৃত্যুর তদন্তে গঠিত হচ্ছে উচ্চপদস্থ পুলিশ কমিটি : ভারপ্রাপ্ত ডিজিপি

আগরতলা, ২১ জুলাই: ত্রিপুরার ডিজিপি অনুরাগ ধনকরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার তদন্তে একাধিক ঊর্ধ্বতন পুলিশ আধিকারিককে নিয়ে একটি বিশেষ…

ByByTaniya Chakraborty Jul 21, 2026

মাত্র ১৫ দিনের মধ্যেই ভাঙল সংস্কার করা রাস্তা, নিম্নমানের কাজের অভিযোগে প্রশ্নের মুখে পূর্ত দপ্তর

ধর্মনগর, ২১ জুলাই:  সরকারি অর্থে সংস্কার করা রাস্তা মাত্র ১৫ দিনের মধ্যেই বিভিন্ন স্থানে ভেঙে পড়ায় নিম্নমানের কাজের…

ByByReshmi Debnath Jul 21, 2026

Leave a Reply

Scroll to Top