News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মনশ্রীর উন্নত চিকিৎসা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে বৈঠক সাংসদ বিপ্লব কুমার দেবের
Image

মনশ্রীর উন্নত চিকিৎসা নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে. পি. নাড্ডার সঙ্গে বৈঠক সাংসদ বিপ্লব কুমার দেবের

নয়াদিল্লি, ১৮ জুলাই: ত্রিপুরার ছোট্ট মনশ্রীর উন্নত চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ (জে. পি.) নাড্ডার সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব।

সাক্ষাৎকালে মনশ্রীর বর্তমান শারীরিক অবস্থা, চিকিৎসার অগ্রগতি এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস- এর বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বশেষ পর্যবেক্ষণ সম্পর্কে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন তিনি। পাশাপাশি, মনশ্রীর পরবর্তী উন্নত চিকিৎসা নির্বিঘ্নে সম্পন্ন করতে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার বিষয়েও আলোচনা হয়।

বৈঠক শেষে সামাজিক মাধ্যমে বিপ্লব কুমার দেব জানান, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি অত্যন্ত আন্তরিকতার সঙ্গে শুনেছেন এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে কী ধরনের সহায়তা করা সম্ভব, সে বিষয়ে ইতিবাচকভাবে বিবেচনার বিষয়ে আলোচনা হয়েছে, তৎসঙ্গে মনশ্রীর পরবর্তী চিকিৎসার বিভিন্ন দিক নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন আগে মনশ্রীর পরিবারের অনুরোধের পরিপ্রেক্ষিতে যতটা সম্ভব পাশে থাকার উল্লেখ করে ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব। তাঁর উদ্যোগে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস-এ মনশ্রীর প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা ও স্বাস্থ্য পর্যবেক্ষণের করা হয়। এছাড়া, এই দুরারোগ্য রোগের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শেফালি গালোটির সঙ্গেও শ্রী দেব নিজে বিস্তারিত আলোচনা করেন।

এদিকে, মনশ্রীর বাবা কেন্দ্রীয় সরকারের সহযোগিতা চেয়ে সাংসদ বিপ্লব কুমার দেবের মাধ্যমে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন আগেই। তাঁর অনুরোধ, মনশ্রীর জীবনরক্ষাকারী ওষুধটি কেন্দ্রীয় সরকারের উদ্যোগে সংগ্রহের বিষয়টি বিবেচনা করা হোক। পাশাপাশি, ওষুধ প্রস্তুতকারী সংস্থার সহমর্মিতামূলক প্রবেশাধিকার কর্মসূচি- এর আওতায় মানবিক সহায়তা পাওয়ার সম্ভাবনাও খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তিনি।

সূত্রের খবর, মনশ্রীর প্রয়োজনীয় চিকিৎসা যাতে দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা নিশ্চিত করা যায়, সে বিষয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন সাংসদ বিপ্লব কুমার দেব। তবে প্রয়োজনীয় সহায়তার বিষয়টি সংশ্লিষ্ট নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী বিবেচিত হবে বলে জানা গেছে।

Releated Posts

শারদোৎসবের আগেই চলমান উন্নয়নমূলক কাজ শেষ করতে জোর দিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: আসন্ন শারদোৎসবের আগেই রাজধানী আগরতলায় চলমান স্মার্ট সিটি প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করার ওপর জোর দিলেন…

ByByNews Desk Jul 18, 2026

ত্রিপুরার আট জেলার জন্য ‘গার্ডিয়ান মন্ত্রী’ নিয়োগ, তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারিতে জোর

আগরতলা, ১৮ জুলাই: তৃণমূল স্তরে প্রশাসনিক নজরদারি আরও জোরদার করতে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলির বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে রাজ্যের…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

ত্রিপুরা পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: দীর্ঘ ১২ মাসের কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আজ ত্রিপুরা পুলিশের সদস্য হিসেবে…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

স্কুল ছাত্রীর রহস্যমৃত্যুর প্রতিবাদে বাবুরবাজারে পথ অবরোধ, নিরপেক্ষ তদন্ত ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, কৈলাশহর, ১৮ জুলাই: হীরাছড়া বড়কলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর ত্রিপুরার…

ByByTaniya Chakraborty Jul 18, 2026

Leave a Reply

Scroll to Top