News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরা পুলিশকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও জনবান্ধব করে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৮ জুলাই: দীর্ঘ ১২ মাসের কঠোর ও নিবিড় প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে আজ ত্রিপুরা পুলিশের সদস্য হিসেবে আত্মপ্রকাশ করেছেন ৯২তম ব্যাচের নবনিযুক্ত ৪৬৯ জন কনস্টেবল এবং ১৫ নম্বর ব্যাটালিয়নের একজন নবনিযুক্ত রাইফেলম্যান।

রাজধানীর আর. কে. নগরে অনুষ্ঠিত বর্ণাঢ্য পাসিং আউট প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা।

পাসিং আউট প্যারেডে অংশগ্রহণকারী সকল নবীন পুলিশ সদস্যকে আন্তরিক অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কর্তব্যের প্রতি নিষ্ঠা ও সততা থাকলে সমাজে সম্মান এবং স্বীকৃতি—উভয়ই অর্জন করা সম্ভব।

তিনি আশা প্রকাশ করেন, কর্মজীবনের এই নতুন অধ্যায়ে নবনিযুক্ত পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, সততা, কর্তব্যনিষ্ঠা ও মানবিকতা ত্রিপুরা পুলিশের ভাবমূর্তিকে আরও সমুজ্জ্বল করবে।

মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা পুলিশের এক গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দীর্ঘ ইতিহাস রয়েছে। প্রাচীন রাজন্য আমল থেকেই রাজ্যের প্রশাসনিক ও পুলিশ ব্যবস্থার সূচনা হয়েছিল। ত্রয়োদশ শতাব্দীতে তৎকালীন ত্রিপুরার রাজারা একটি সুসংগঠিত প্রশাসনিক ও পুলিশ ব্যবস্থা গড়ে তুলেছিলেন। পরবর্তীকালে ১৯৬৫ সালে বর্তমান ত্রিপুরা পুলিশের কাঠামোর আত্মপ্রকাশ ঘটে।

তিনি বলেন, পরিবর্তিত সময়ের চাহিদা অনুযায়ী ত্রিপুরা পুলিশকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর, দক্ষ ও জনবান্ধব বাহিনীতে রূপান্তরিত করতে রাজ্য সরকার নিরলসভাবে কাজ করছে।

আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনের ক্ষেত্রেও পুলিশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্য সচিব জে. কে. সিনহা, পুলিশ মহানির্দেশক অনুরাগ, সচিব অভিষেক সিং এবং পুলিশ ও প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা।

Releated Posts

ত্রিপুরার নদী-ছড়ার ধ্বংসের পথ তৈরি হচ্ছে, বালি উত্তোলন নিয়ে সরকারকে নিশানা জিতেন্দ্রর

আগরতলা, ৩ সেপ্টেম্বর: বালি উত্তোলনের অনুমতিপত্র দেওয়ার দায়িত্ব বন দফতরের কাছ থেকে শিল্প দফতরের হাতে তুলে দেওয়ার রাজ্য…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

দিল্লিতে বৈঠক, জোট ও ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনায় তিপরা মথা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়ন সংক্রান্ত অমীমাংসিত বিষয়গুলি নিয়ে আলোচনার জন্য নয়াদিল্লির উদ্দেশে রওনা দিলেন তিপরা মথার…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

সোনা গায়েবের অভিযোগে বিশালগড় থানায় বড়সড় পদক্ষেপ, ওসি-সেকেন্ড ওসিসহ চার পুলিশকর্মী ক্লোজড

চড়িলাম, ৩ সেপ্টেম্বর: স্বর্ণালংকার গায়েব হয়ে যাওয়ার গুরুতর অভিযোগকে কেন্দ্র করে বিশালগড় থানায় বড়সড় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 3, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির গুরুত্বপূর্ণ বৈঠক, ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে আলোচনা

আগরতলা, ৩ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র ত্রিপুরা…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top