News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বকেয়া বিল পরিশোধ না হওয়ায় বিদ্যুৎ নিগমের ঠিকাদারদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক, এমডির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ
Image

বকেয়া বিল পরিশোধ না হওয়ায় বিদ্যুৎ নিগমের ঠিকাদারদের অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক, এমডির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ

আগরতলা, ১৬ জুলাই: দীর্ঘদিন ধরে বকেয়া বিল পরিশোধ না হওয়ার অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড (টিএসইসিএল)-এর বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন ঠিকাদারেরা। বিদ্যুৎ নিগমের ম্যানেজিং ডিরেক্টর (এমডি)-র বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা করল টিএসইসিএল কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশন। তাদের দাবি, আগামীকাল থেকে প্রথম পর্যায়ে আগরতলা সার্কেলের ঠিকাদারেরা কর্মবিরতিতে সামিল হবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্যের অন্যান্য সার্কেলের ঠিকাদারেরাও একই আন্দোলনে যোগ দেবেন।

আজ অ্যাসোসিয়েশনের নেতৃত্ব অভিযোগ করেন, এক বছরেরও বেশি সময় ধরে বিপুল পরিমাণ বকেয়া বিল পরিশোধ করা হচ্ছে না। বারবার দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। এর আগে একই দাবিতে কর্মবিরতির ডাক দেওয়া হলেও বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর হস্তক্ষেপে বকেয়া বিল দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস পাওয়ায় আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় এবার ফের আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন তারা।

অ্যাসোসিয়েশনের নেতৃত্বের অভিযোগ, বিদ্যুৎ নিগমের এমডি নিজের ইচ্ছামতো কয়েকজন ঘনিষ্ঠ ঠিকাদারের বিল দ্রুত পরিশোধ করলেও অধিকাংশ ঠিকাদারের বিল দীর্ঘদিন ধরে বিভিন্ন টেবিলে আটকে রাখা হচ্ছে। বিল প্রক্রিয়াকরণের শেষ পর্যায়ে এসে নানা অজুহাতে তা ফের আটকে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলা হয়।

তাদের দাবি, গত বছরের দুর্গাপূজোর আগে জমা দেওয়া একাধিক বিল এখনও পর্যন্ত পরিশোধ করা হয়নি। ফলে বহু ঠিকাদার আর্থিক সংকটে পড়েছেন। এমনকি লক্ষ লক্ষ টাকার বিল বকেয়া থাকলেও কোনো ঠিকাদার বিপদে পড়ে বা অসুস্থ হলে সামান্য কিছু বিল মিটিয়ে দেওয়ার আবেদন করলে তাতেও কর্ণপাত করেন না এমডি সাহেব। কর্মীদের বেতন, সরঞ্জামের মূল্য এবং অন্যান্য প্রশাসনিক খরচ মেটাতে গিয়ে তারা চরম সমস্যার সম্মুখীন হচ্ছেন। সংগঠনের নেতাদের অভিযোগ, বিদ্যুৎ নিগমের এমডি স্বৈরাচারী মনোভাব নিয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নিচ্ছেন এবং স্বচ্ছতার সঙ্গে বিল নিষ্পত্তির প্রক্রিয়া পরিচালিত হচ্ছে না। এই পরিস্থিতিতে বাধ্য হয়েই অনির্দিষ্টকালের কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তারা জানান।

অ্যাসোসিয়েশনের স্পষ্ট বক্তব্য, যতদিন পর্যন্ত সমস্ত বকেয়া বিল পরিশোধ না করা হবে, ততদিন এই কর্মবিরতি চলবে। আন্দোলনের ফলে বিদ্যুৎ দপ্তরের বিভিন্ন রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের ওপর প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

Releated Posts

রেলে কাটা পড়ে মৃত্যু বৃদ্ধের, চাঞ্চল্য

আগরতলা, ১৬ জুলাই: রেলে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। ওই ঘটনায় বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত নাথুং বাজার ও…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

মিথ্যাচারের দল সিপিআই(এম), দীর্ঘদিন ধরে বিভ্রান্তিকর তথ্যের আড়ালে রাজনীতি করে আসছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৬ জুলাই : সিপিআই(এম) এবং তার সহযোগী সংগঠনগুলি মিথ্যাচারের প্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে তাঁরা বিভ্রান্তিকর তথ্যের আড়ালে রাজনীতি…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

নবম শ্রেণিতে নতুন ভাষার চাপ না দেওয়ার পরামর্শ সুপ্রিম কোর্টের, কেন্দ্র ও সিবিএসই-কে পর্যবেক্ষণ

নয়াদিল্লি, ১৬ জুলাই : নবম শ্রেণির শিক্ষার্থীদের উপর নতুন ভাষা বাধ্যতামূলক করে অতিরিক্ত শিক্ষাগত চাপ সৃষ্টি না করার…

ByBySandeep Biswas Jul 16, 2026

যোগেন্দ্রনগর রথযাত্রা উৎসবে সামিল সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৬ জুলাই: যোগেন্দ্রনগর আদর্শ যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আয়োজিত জগন্নাথদেবের রথযাত্রা উৎসবে অংশ নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

গোমতী জেলার খাদ্য দপ্তরে জেলাশাসকের আকস্মিক পরিদর্শন, স্বচ্ছতা ও দ্রুত পরিষেবা নিশ্চিত করার নির্দেশ

উদয়পুর, ১৬ জুলাই: গোমতী জেলার জেলাশাসক রিংকু লাঠের বৃহস্পতিবার খাদ্য, অসামরিক সরবরাহ ও ক্রেতা বিষয়ক দপ্তরের উপ-পরিচালকের কার্যালয়ে…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রাজ্য সরকার রাজ্যের ধর্মীয় প্রতিষ্ঠান ও পর্যটন স্থানগুলির উন্নয়নে নানা পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: রথযাত্রা শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয়। এটি হচ্ছে সব ধর্মের মানুষের পরস্পরের মধ্যে…

ByByReshmi Debnath Jul 15, 2026

কোনও অবস্থাতেই যেন দূরবর্তী অঞ্চলের সাহায্য প্রার্থীরা বঞ্চিত না হন সেদিকে লক্ষ্য রাখতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুলাই: মুখ্যমন্ত্রী সমীপেষুর ৭০তম পর্বে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ ভার্চুয়ালি উত্তর ত্রিপুরা…

ByByReshmi Debnath Jul 15, 2026

ত্রিপুরা পুলিশের বড় রদবদল, ৭ থানার ওসি-সহ ১২ আধিকারিকের বদলি

আগরতলা, ১৫ জুলাই: থানা স্তরে বড় ধরনের রদবদল করল ত্রিপুরা পুলিশ। আজ ত্রিপুরা পুলিশ সদর দপ্তরের এক নির্দেশিকায়…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

রোগী স্বার্থে জিবি হাসপাতালে একাধিক সিদ্ধান্ত, নিরাপত্তা ও পরিষেবায় বাড়ছে নজরদারি

আগরতলা, ১৫ জুলাই: ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ড. মানিক সাহা আগরতলার জিবি হাসপাতালে আকস্মিক পরিদর্শন করার একদিন…

ByByTaniya Chakraborty Jul 15, 2026

Leave a Reply

Scroll to Top