News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মামার বাড়ির পুকুরে ডুবে আড়াই বছরের ভাগিনার মর্মান্তিক মৃত্যু
Image

মামার বাড়ির পুকুরে ডুবে আড়াই বছরের ভাগিনার মর্মান্তিক মৃত্যু

বিশালগড়, ১৬ জুলাই: বিশালগড় থানাধীন কদমতলী এলাকায় পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম ইসমাইল হোসেন।পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক অশান্তির জেরে প্রায় তিন বছর ধরে গৃহবধূ শর্মিলা বেগম তার বাবার বাড়িতে বসবাস করছেন। তিনি পেশায় একজন নিরাপত্তারক্ষী। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও তিনি কাজে যাওয়ার আগে ছেলে ইসমাইলকে বাড়ির লোকজনের কাছে রেখে বেরিয়ে যান।

অভিযোগ, খেলতে খেলতে একসময় শিশুটি বাড়ির পুকুরে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জানা গেছে, শর্মিলা বেগমের স্বামী ঈমান হোসেনের বাড়ি কড়ুইমুড়া এলাকায়। আড়াই বছরের ফুটফুটে শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই হৃদয়বিদারক ঘটনায় গোটা এলাকায়ও শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।পরিবারের সদস্যরা সংবাদমাধ্যমকে এ ঘটনার বিস্তারিত জানান।

Releated Posts

দীর্ঘদিনের পানীয় জলসংকট, নতুন বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ ধর্মনগরের গ্রামবাসীদের

ধর্মনগর, ৩১ আগস্ট: দীর্ঘ সাত-আট বছর ধরে পানীয় জলের তীব্র সংকটে ভুগছেন উত্তর জেলার ধর্মনগরের প্রত্যেকরায় গ্রাম এলাকার…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

সুদীপ রায় বর্মণকে বহিষ্কারের প্রতিবাদে সরব প্রদেশ কংগ্রেস, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি

আগরতলা, ৩১ আগস্ট: বিধানসভায় কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে দিনের জন্য বহিষ্কারের ঘটনায় সরব হল প্রদেশ কংগ্রেস। আজ…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

অভয়নগরে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই কান্ডে ই-অটোসহ যুবক গ্রেফতার

আগরতলা, ৩১ আগস্ট: অভয়নগর এলাকায় এক ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় এক যুবককে গ্রেফতার করল এনসিসি…

ByByReshmi Debnath Aug 31, 2026

সুদীপকে বহিষ্কারের প্রতিবাদে সরব বিরোধীরা, বিধানসভা বয়কট সিপিআইএম-কংগ্রেসের

আগরতলা, ৩১ আগস্ট: কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণকে বিধানসভা থেকে বহিষ্কারের প্রতিবাদে অধিবেশন বয়কট করল সিপিআইএম ও কংগ্রেস।…

ByByTaniya Chakraborty Aug 31, 2026
Scroll to Top