News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পাড়ায় পাড়ায় ছোট রথে জমে উঠল রাজধানীর রথযাত্রা, উচ্ছ্বাসে মাতল কচিকাঁচারা
Image

পাড়ায় পাড়ায় ছোট রথে জমে উঠল রাজধানীর রথযাত্রা, উচ্ছ্বাসে মাতল কচিকাঁচারা

আগরতলা, ১৬ জুলাই: রাজধানীতে ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসবকে ঘিরে বড় রথের পাশাপাশি ছোট রথেও জমে উঠল উৎসবের আবহ। প্রতি বছরের মতো এবছরও রথযাত্রাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন পাড়া ও মহল্লায় ছোট ছোট রথ নিয়ে বের হতে দেখা গেল কচিকাঁচাদের। তাদের উৎসাহ, আনন্দ আর ধর্মীয় আবেগে মুখর হয়ে ওঠে রাজধানীর অলিগলি।

জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রার প্রতিকৃতি সাজিয়ে ছোট রথ টেনে নিয়ে যেতে দেখা যায় শিশুদের। পরিবারের সদস্য এবং স্থানীয় বাসিন্দারাও এই আয়োজনে শামিল হন। অনেক জায়গায় কীর্তন, শঙ্খধ্বনি ও “জয় জগন্নাথ” ধ্বনির মধ্য দিয়ে ছোট রথের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শিশুদের হাতে রথের দড়ি, রঙিন পোশাক এবং উৎসবমুখর পরিবেশ রাজধানীর রথযাত্রায় এক ভিন্ন মাত্রা যোগ করে। শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, নতুন প্রজন্মের মধ্যে রথযাত্রার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরার ক্ষেত্রেও এই ছোট রথের শোভাযাত্রা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলে মনে করছেন অভিভাবকরা।

প্রতি বছরের মতো এবছরও রাজধানীর বিভিন্ন এলাকায় ছোট রথকে ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। বড় রথের জাঁকজমকের পাশাপাশি কচিকাঁচাদের এই ছোট রথযাত্রাও উৎসবের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।

Releated Posts

মামার বাড়ির পুকুরে ডুবে আড়াই বছরের ভাগিনার মর্মান্তিক মৃত্যু

বিশালগড়, ১৬ জুলাই: বিশালগড় থানাধীন কদমতলী এলাকায় পুকুরে ডুবে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর…

ByByReshmi Debnath Jul 16, 2026

চরম অব্যবস্থার মধ্যে গোমতী নদীর পাড়, বিপদের মুখে পুণ্যার্থীরা

আগরতলা,১৬ জুলাই: চরম অব্যবস্থা, নিরাপত্তাহীনতা আর আতঙ্কের মধ্যেই পূর্বপুরুষদের উদ্দেশে পিণ্ডদান ও তর্পণ করতে বাধ্য হচ্ছেন সনাতন ধর্মাবলম্বী…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

দক্ষিণ ত্রিপুরার পুলিশ সুপারের বিরুদ্ধে বিরোধী দলনেতার মন্তব্যের নিন্দা, নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি অল ইন্ডিয়া সার্ভিসেস অ্যাসোসিয়েশনের

আগরতলা, ১৬ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার পুলিশ সুপারের বিরুদ্ধে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর করা অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

চণ্ডীপুরে বিজেপি মণ্ডল কার্যালয়ের শুভ গৃহপ্রবেশ, উদ্বোধন করলেন মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ১৬ জুলাই: পূজার্চনার মধ্য দিয়ে ঊনকোটি জেলার চণ্ডীপুরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন মণ্ডল কার্যালয়ের শুভ গৃহপ্রবেশ…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানে আগরতলায় দু’দিনব্যাপী ব্রেইনস্টর্মিং সেমিনার অনুষ্ঠিত

আগরতলা, ১৬ জুলাই: জলবায়ু পরিবর্তনের ফলে ক্রমবর্ধমান জলাবদ্ধতা ও নগর ড্রেনেজ ব্যবস্থার চ্যালেঞ্জ মোকাবিলায় স্থায়ী সমাধানের পথ খুঁজতে…

ByByReshmi Debnath Jul 16, 2026

সীমান্তে ফের বড়সড় সাফল্য, জঙ্গলে পুঁতে রাখা ৩৬২ কেজিরও বেশি শুকনো গাঁজা উদ্ধার; বাজারমূল্য প্রায় ৭২.৪০ লক্ষ টাকা

সোনামুড়া, ১৬ জানুয়ারি: সীমান্ত মহকুমায় মাদকবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল যৌথ বাহিনী। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে…

ByByReshmi Debnath Jul 16, 2026

রথযাত্রায় নিরাপত্তা বিধি মেনে চলার আহ্বান পাশাপাশি রাজ্যবাসীকে শুভেচ্ছা বিদ্যুৎমন্ত্রীর,

আগরতলা, ১৫ জুলাই: পবিত্র রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের সর্বস্তরের ভক্ত, রথযাত্রা আয়োজক কমিটি এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Jul 16, 2026

শিক্ষক নিয়োগে ‘টেট’ বাধ্যতামূলক করার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি, মুখ্যমন্ত্রীকে চিঠি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ১৫ জুলাই: রাজ্যে শিক্ষক নিয়োগে টেট  বাধ্যতামূলক করার সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার…

ByByReshmi Debnath Jul 16, 2026

বাদল শীলের শহিদ দিবসের কর্মসূচি ঘিরে চোত্তাখলায় উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে থমকে মিছিল

বিলোনিয়া, ১৫ জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমার চোত্তাখলায় বুধবার সিপিআই(এম)-এর উদ্যোগে বাদল শীলের শহিদ দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে…

ByByReshmi Debnath Jul 16, 2026

Leave a Reply

Scroll to Top