News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নিজ বাড়িতেই নৃশংসভাবে খুন, তদন্তে নেমেছে পুলিশ
Image

নিজ বাড়িতেই নৃশংসভাবে খুন, তদন্তে নেমেছে পুলিশ

আগরতলা, ১৪ জুলাই: যাত্রাপুর থানার অন্তর্গত কাঁঠালিয়া ভদ্রাবাড়ি এলাকায় নিজ বাড়িতে নৃশংসভাবে খুন হলেন উত্তম নমঃ নামে এক ব্যক্তি। ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে জানা গেছে, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে উত্তম নমঃকে হত্যা করে। হত্যাকাণ্ডের পর ঘরের বাইরে থেকে তালা ঝুলিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ উঠেছে। আজ সকাল প্রায় ৯টার দিকে যাত্রাপুর থানায় ঘটনার খবর পৌঁছায়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে। ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটনে বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, নিহতের দুই ছেলে রয়েছেন—বড় ছেলে উৎপল নম (২৫) এবং ছোট ছেলে চয়ন নম (২২)। ঘটনার সময় তাঁদের অবস্থান এবং ঘটনার সঙ্গে কোনও যোগসূত্র রয়েছে কি না, তাও তদন্তের আওতায় এনেছে পুলিশ। কী কারণে এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারী কর্মকর্তারা সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছেন। পুলিশ জানিয়েছে, তদন্ত শেষ হলে ঘটনার প্রকৃত কারণ এবং অভিযুক্তদের সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে।

এদিকে, নৃশংস এই হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় এনডিপিএস মামলায় বড় রায়, গাঁজাসহ ধৃত যুবকের ১০ বছরের কারাদণ্ড

বিলোনিয়া, ২৮ আগস্ট: ২৯ কেজি ৬০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধারের মামলায় এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড এবং…

ByByReshmi Debnath Aug 28, 2026

বিদ্যুৎমন্ত্রীর পদত্যাগের দাবিতে কৈলাসহরে কংগ্রেসের বিক্ষোভ, অবরোধ মূল সড়ক

কৈলাসহর, ২৮ আগস্ট: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথের পদত্যাগ এবং কৈলাসহরে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই…

ByByReshmi Debnath Aug 28, 2026

কিউবার রাষ্ট্রদূতের সামনে ভারতবিরোধী মন্তব্যের অভিযোগ, সিপিআইএমের বিরুদ্ধে শহরে বিজেপির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: সম্প্রতি ত্রিপুরা সফরে আসেন ভারতে নিযুক্ত কিউবার রাষ্ট্রদূত। তাঁর রাজ্য সফরকে কেন্দ্র করে সিপিআইএমের…

ByByReshmi Debnath Aug 28, 2026

আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে স্টেশনে চালু হতে যাচ্ছে অনলাইন ক্যাব পরিষেবা: পরিবহণ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ আগস্ট: আগামী ৩ সেপ্টেম্বর থেকে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর, আগরতলা রেলওয়ে স্টেশন ও যোগেন্দ্রনগর রেলওয়ে…

ByByReshmi Debnath Aug 28, 2026
Scroll to Top