News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকা ধর্ষণ মামলায় গ্রেফতার ধনপুরের বহিষ্কৃত বিজেপি নেতা পিন্টু রঞ্জন ঘোষ
Image

নাবালিকা ধর্ষণ মামলায় গ্রেফতার ধনপুরের বহিষ্কৃত বিজেপি নেতা পিন্টু রঞ্জন ঘোষ

মেলাঘর, ১৩ জুলাই: মেলাঘরের বহুল আলোচিত নাবালিকা ধর্ষণ মামলায় অবশেষে মূল অভিযুক্ত ধনপুরের বহিষ্কৃত বিজেপি নেতা পিন্টু রঞ্জন ঘোষকে গ্রেফতার করেছে মেলাঘর থানার পুলিশ। সোমবার গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে নাকা চেকিং চলাকালীন তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক ছিল এবং দীর্ঘদিন ধরে পুলিশের চোখ এড়িয়ে আত্মগোপন করে ছিল। তদন্ত অব্যাহত রেখে তার গতিবিধির ওপর নজর রাখছিল পুলিশ। এদিন একটি গাড়িতে করে আগরতলার দিকে পালানোর চেষ্টা করার সময় মেলাঘর থানার পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ে সে। অভিযোগ, অভিযুক্ত পিন্টু রঞ্জন ঘোষ গত প্রায় দুই বছর ধরে এক নাবালিকাকে ধর্ষণ করে আসছিল। এই ঘটনায় মামলা দায়ের হওয়ার পর থেকেই এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দ্রুত গ্রেফতারের দাবিতে সরব হন সাধারণ মানুষ।

গ্রেফতারের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মেলাঘর থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) জানান, ঘটনার শুরু থেকেই পুলিশ গুরুত্ব সহকারে তদন্ত চালিয়ে আসছিল। আইনি প্রক্রিয়া ও তদন্তের স্বার্থে কিছুটা সময় লাগলেও শেষ পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতকে আদালতে তোলা হবে এবং মামলার আরও তথ্য সংগ্রহ ও তদন্তের স্বার্থে পুলিশ রিমান্ডের আবেদন করা হবে।

Releated Posts

টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে: শিল্পমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: রাজ্য সরকার টাকারজলা এবং জম্পুইজলায় সিএনজি স্টেশন স্থাপনের পরিকল্পনা গ্রহণ করেছে। আজ রাজ্য বিধানসভায়…

ByByReshmi Debnath Aug 27, 2026

আগরতলা রেলস্টেশনে ১০.৩৪০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ আগস্ট: আগরতলা রেলস্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করল…

ByByReshmi Debnath Aug 27, 2026

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিধানসভায় সরব বিরোধীরা, শিক্ষক সংকট ও পরিকাঠামো নিয়ে প্রশ্ন

আগরতলা, ২৭ আগস্ট: রাজ্যের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি নিয়ে বিধানসভায় সরব হলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক…

ByByReshmi Debnath Aug 27, 2026

বিদ্যুৎ পরিকাঠামো শক্তিশালীকরণে সরকারের একাধিক পদক্ষেপ: বিদ্যুৎ মন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট: বিদ্যুৎ গ্রাহকদের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা নিশ্চিত করা এবং প্রতিকূল আবহাওয়ায় বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top