News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এসএমএ আক্রান্ত ঈশিতার পাশে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, জিবি হাসপাতালে চিকিৎসার উদ্যোগ
Image

এসএমএ আক্রান্ত ঈশিতার পাশে প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক, জিবি হাসপাতালে চিকিৎসার উদ্যোগ

আগরতলা, ১২ জুলাই: বিরল জিনগত রোগ এসএমএ -তে আক্রান্ত কমলপুর বিধানসভা কেন্দ্রের কলাছড়ি গ্রামের শিশু ঈশিতা নমঃশূদ্রের পাশে দাঁড়ালেন প্রাক্তন সাংসদ প্রতিমা ভৌমিক।

রবিবার ঈশিতাকে সঙ্গে নিয়ে তার  মা প্রতিমা ভৌমিকের সরকারি বাসভবনে গিয়ে সাক্ষাৎ করেন। এসময় প্রাক্তন সাংসদ শিশুটির শারীরিক অবস্থা ও চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে বিস্তারিত কথা বলেন এবং রোগ সম্পর্কে খোঁজখবর নেন।
এরপরই তিনি জিবি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করেন এবং ঈশিতার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার উদ্যোগ নেন। জানানো হয়েছে, আগামীকাল ঈশিতাকে জিবি হাসপাতালে নিয়ে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়া হবে।

প্রতিমা ভৌমিক বলেন, ঈশিতার সুস্থতার জন্য ব্যয়বহুল চিকিৎসার প্রয়োজন, যা তার পরিবারের পক্ষে বহন করা অত্যন্ত কঠিন। তিনি সমাজের সকল স্তরের মানুষের কাছে মানবিক আবেদন জানিয়ে বলেন, সম্প্রতি যেমন এসএমএ আক্রান্ত শিশু মনশ্রীর চিকিৎসার জন্য সবাই এগিয়ে এসেছিলেন, তেমনি ঈশিতার জীবন বাঁচাতেও সবাই যেন নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তিনি ঈশিতার দ্রুত আরোগ্য কামনা করে ঈশ্বরের কাছে প্রার্থনা জানান এবং আশাবাদ ব্যক্ত করেন যে, সকলের স

Releated Posts

চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল উদ্ধার, আটক চোর

আগরতলা, ২৭ আগস্ট: স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল চুরির পৃথক ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে এক অভিযুক্তকে আটক করেছে…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

মোবাইলের নেশায় ম্লান রাখির বাজার, বিক্রি কমায় হতাশ ব্যবসায়ীরা

আগরতলা, ২৭ আগস্ট: আজ রাখি পূর্ণিমা। ভাই-বোনের পবিত্র বন্ধনের এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরে ছোট, বড়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ফুটব্রিজ নির্মাণের দাবিতে ছামনুতে সড়ক অবরোধ, ভোগান্তিতে যান চলাচল

আগরতলা, ২৭ আগস্ট: ফুটব্রিজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার ছামনু বিধানসভা কেন্দ্রের বাঙ্কুমারি ও মগপাড়া এলাকায় মগপাড়া-ছামনু সড়ক অবরোধ করে…

ByByReshmi Debnath Aug 27, 2026

শিক্ষক স্বল্পতাসহ নানা সমস্যায় জর্জরিত শম্ভু চন্দ্র পাড়া এস বি স্কুল, দ্রুত সমাধানের দাবি

আগরতলা, ২৭ আগস্ট: শিক্ষক স্বল্পতাসহ একাধিক পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত লেম্বুছড়া এলাকার শম্ভু চন্দ্র পাড়া সিনিয়র বেসিক স্কুল। দীর্ঘদিন…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top