News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অশ্বিনী মার্কেটে রক্তাক্ত অবস্থায় দিনমজুরের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্তে পুলিশ
Image

অশ্বিনী মার্কেটে রক্তাক্ত অবস্থায় দিনমজুরের দেহ উদ্ধার, খুনের সন্দেহে তদন্তে পুলিশ

আগরতলা, ১২ জুলাই: রাজধানীর আমতলী থানাধীন অশ্বিনী মার্কেট এলাকায় রবিবার সকালে এক ৬৮ বছর বয়সী ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম মনীন্দ্র সরকার। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে খুন বলে সন্দেহ করছে। ইতিমধ্যেই কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ব্যবসায়ীরা অশ্বিনী মার্কেটে এসে একটি অর্ধনির্মিত দোকানঘরের সামনে রক্তাক্ত অবস্থায় মনীন্দ্র সরকারের দেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি আমতলী থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, মনীন্দ্র সরকার দীর্ঘদিন ধরে পারিবারিক সমস্যার কারণে বাড়ি ছেড়ে অশ্বিনী মার্কেট এলাকার ওই অর্ধনির্মিত দোকানঘরের সামনে বসবাস করছিলেন এবং দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতদেহের বুকে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় পুলিশ ডগ স্কোয়াড ও ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে ডেকে তদন্ত শুরু করে।
পরবর্তীতে ঘটনাস্থল পরিদর্শনে যান পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার নমিত পাঠক।

তিনি সাংবাদিকদের জানান, ঘটনার তদন্তে অগ্রগতি হয়েছে এবং কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা মিলবে বলে তিনি জানান।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক সময়ে আমতলী থানাধীন এলাকায় একাধিক খুন ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। তবে এই ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

Releated Posts

চুরি যাওয়া স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল উদ্ধার, আটক চোর

আগরতলা, ২৭ আগস্ট: স্বর্ণের চেইন ও দুটি বাইসাইকেল চুরির পৃথক ঘটনায় দ্রুত তদন্ত চালিয়ে এক অভিযুক্তকে আটক করেছে…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

মোবাইলের নেশায় ম্লান রাখির বাজার, বিক্রি কমায় হতাশ ব্যবসায়ীরা

আগরতলা, ২৭ আগস্ট: আজ রাখি পূর্ণিমা। ভাই-বোনের পবিত্র বন্ধনের এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলা শহরে ছোট, বড়…

ByByTaniya Chakraborty Aug 27, 2026

ফুটব্রিজ নির্মাণের দাবিতে ছামনুতে সড়ক অবরোধ, ভোগান্তিতে যান চলাচল

আগরতলা, ২৭ আগস্ট: ফুটব্রিজ নির্মাণের দাবিতে বৃহস্পতিবার ছামনু বিধানসভা কেন্দ্রের বাঙ্কুমারি ও মগপাড়া এলাকায় মগপাড়া-ছামনু সড়ক অবরোধ করে…

ByByReshmi Debnath Aug 27, 2026

শিক্ষক স্বল্পতাসহ নানা সমস্যায় জর্জরিত শম্ভু চন্দ্র পাড়া এস বি স্কুল, দ্রুত সমাধানের দাবি

আগরতলা, ২৭ আগস্ট: শিক্ষক স্বল্পতাসহ একাধিক পরিকাঠামোগত সমস্যায় জর্জরিত লেম্বুছড়া এলাকার শম্ভু চন্দ্র পাড়া সিনিয়র বেসিক স্কুল। দীর্ঘদিন…

ByByReshmi Debnath Aug 27, 2026
Scroll to Top