News Flash

  • Home
  • দিনের খবর
  • বিভ্রান্তিকর খাদ্য লেবেলিংয়ের অভিযোগে লোট্টে ইন্ডিয়াকে নোটিশ এফএসএসএআই-এর
Image

বিভ্রান্তিকর খাদ্য লেবেলিংয়ের অভিযোগে লোট্টে ইন্ডিয়াকে নোটিশ এফএসএসএআই-এর

অভিজিৎ রায় চৌধুরী

নয়াদিল্লি, ৮ জুলাই: খাদ্যপণ্যের লেবেলিং ও বিজ্ঞাপনে বিভ্রান্তিকর দাবি এবং নিয়মবহির্ভূত প্রি-প্রিন্টেড লেবেল ব্যবহারের অভিযোগে ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই) লট্টে ইন্ডিয়া কর্পোরেশন প্রাইভেট লিমিটেড-কে শো-কজ নোটিশ জারি করেছে।

এফএসএসএআই-এর নোটিশে বলা হয়েছে, সংস্থাটি নিয়ন্ত্রক সংস্থার পূর্বানুমতি ছাড়াই তাদের পুরনো কর্পোরেট নাম সম্বলিত প্রি-প্রিন্টেড লেবেল বিভিন্ন পণ্যে ব্যবহার করেছে। পাশাপাশি একাধিক পণ্যের লেবেল এবং প্রচারমূলক দাবিতে খাদ্য নিরাপত্তা ও মান সংক্রান্ত বিধি লঙ্ঘনের অভিযোগও উঠেছে।

নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘লট্টে চোকো পাই’-এর বিভিন্ন ভ্যারিয়েন্টে ব্যবহৃত “১০০ শতাংশ ভেজিটেরিয়ান” দাবি বিভ্রান্তিকর বলে মনে করেছে এফএসএসএআই। এছাড়া ‘পেপেরো ক্রাঞ্চি বিস্কুট স্টিকস’ এবং ‘পেপেরো অরিজিনাল বিস্কুট স্টিকস’-এর লেবেলে বাধ্যতামূলক পুষ্টিগত তথ্যের ঘাটতি পাওয়া গেছে।

এছাড়াও ‘ললি ব্লিস’ ললিপপে নির্ধারিত ভিটামিনের মান বজায় রাখা হয়নি বলে অভিযোগ। সংস্থার ‘ফ্রুইটজ’ কনফেকশনারি পণ্যগুলিতে প্রকৃত ফল না থাকা সত্ত্বেও ফলের নাম ব্যবহার করে গ্রাহকদের বিভ্রান্ত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ধরনের পণ্যে বাধ্যতামূলক সতর্কীকরণ বার্তাও অনুপস্থিত ছিল বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

এফএসএসএআই আরও জানিয়েছে, ‘সফট অ্যান্ড ফ্রেশ ক্রিম বান পাইনঅ্যাপল’ পণ্যের প্যাকেটে “১০০ শতাংশ ন্যাচারাল”, “নো প্রিজারভেটিভস”, “পিওর” এবং “ফ্রেশ”-এর মতো দাবি করা হলেও পণ্যের উপাদান তালিকায় প্রিজারভেটিভ (আইএনএস ২৮২), কৃত্রিম খাদ্য রং (আইএনএস ১১০) এবং অতিরিক্ত ফ্লেভারিং উপাদানের উপস্থিতি উল্লেখ রয়েছে। ফলে এসব দাবি বিভ্রান্তিকর বলে মনে করছে সংস্থাটি।

এছাড়া ‘প্রিমিয়াম চকোলেট’ নামে বাজারজাত একটি পণ্যে কোকো বাটারের পরিবর্তে হাইড্রোজেনেটেড ভেজিটেবল ফ্যাট ব্যবহারের অভিযোগ উঠেছে। কিন্তু খাদ্যমান অনুযায়ী প্রয়োজনীয় ঘোষণা সেখানে করা হয়নি। পাশাপাশি প্রস্তাবিত দৈনিক পুষ্টিমান (আরডিএ) এবং উপাদান সংক্রান্ত ঘোষণাতেও একাধিক ত্রুটি ধরা পড়েছে।

এফএসএসএআই লোট্টে ইন্ডিয়াকে সাত দিনের মধ্যে ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে এবং জানতে চেয়েছে কেন তাদের বিরুদ্ধে খাদ্য নিরাপত্তা ও মান আইন, ২০০৬ এবং সংশ্লিষ্ট বিধি-বিধানের আওতায় ব্যবস্থা গ্রহণ করা হবে না। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে সংস্থাটির বিরুদ্ধে নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে নোটিশে সতর্ক করা হয়েছে।

Releated Posts

জনগণনা-২০২৭: কর্মীদের সম্মানিক বাবদ ১৯৭ কোটি টাকা বরাদ্দ পশ্চিমবঙ্গের

কলকাতা, ৭ অক্টোবর (আইএএনএস): জনগণনা-২০২৭-এর দ্বিতীয় পর্যায়ের কাজে নিযুক্ত রাজ্য সরকারি কর্মীদের সম্মানিক দেওয়ার জন্য প্রায় ১৯৭.২০ কোটি…

ByByNews Desk Oct 7, 2026

মথুরায় জলাধারে ঢুকে চার পড়ুয়ার মৃত্যু, একজনের অবস্থা আশঙ্কাজনক

মথুরা, ৭ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশের মথুরা জেলার বৃন্দাবন গুরুকুলমে ১২ ফুট গভীর একটি জলাধারে ঢোকার পর চার পড়ুয়ার…

ByByNews Desk Oct 7, 2026

গুজরাটে পার্ক করা ট্রেলারে এসইউভি-এর ধাক্কা, নিহত ৭

ভাবনগর, ৬ অক্টোবর (আইএএনএস): গুজরাটের ভাবনগর জেলায় মঙ্গলবার একটি পার্ক করা ট্রেলারের পিছনে এসইউভি ধাক্কা মারায় সাতজনের মৃত্যু…

ByByNews Desk Oct 6, 2026

ছত্তিশগড়ের দান্তেওয়াড়ায় নকশাল অস্ত্রভাণ্ডারের হদিস, বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার

দান্তেওয়াড়া, ৬ অক্টোবর (আইএএনএস): ছত্তিশগড়ের দান্তেওয়াড়া জেলায় নকশালদের বিরুদ্ধে অভিযানে বড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। জঙ্গলে পাহাড়ি এলাকায় নকশালদের…

ByByNews Desk Oct 6, 2026
Scroll to Top