News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মহাদেব টিলায় বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির, তদন্তে পুলিশ
Image

মহাদেব টিলায় বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির, তদন্তে পুলিশ

খোয়াই, ৭ জুলাই: খোয়াই থানার অন্তর্গত মহাদেব টিলা এলাকায় নিজের বাড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ওই ব্যক্তিকে বাড়ির ভিতরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি খোয়াই থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।

পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খোয়াই জেলা হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ঘটনার প্রকৃত কারণ জানতে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে খোয়াই থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Releated Posts

অবরোধের চাপে অবশেষে কাজ শুরু, কৈলাসহরের ডাকবাংলা-রাঙ্গাউটি সড়ক সংস্কারে উদ্যোগ

কৈলাসহর, ২৩ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা ডাকবাংলা থেকে রাঙ্গাউটি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের কাজ অবশেষে…

ByByReshmi Debnath Aug 23, 2026

তামাক বর্জনের বার্তা নিয়ে প্রান্তিক ক্লাবের দুর্গাপূজা, প্রাকৃতিক সাজে তৈরি হচ্ছে মণ্ডপ

আগরতলা, ২৩ আগস্ট: তামাক বর্জনের সামাজিক বার্তা নিয়ে এবছর দুর্গাপূজার আয়োজন করছে আগরতলার প্রান্তিক ক্লাব। রবিবার খুঁটি পুজোর…

ByByReshmi Debnath Aug 23, 2026

ডনবসকো স্কুল এবং বাণীবিদ্যাপিঠ গার্লস হায়ার সেকেন্ডারি স্কুল পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ আগস্ট: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু আজ সকালে প্রথমে নন্দননগরস্থিত ডনবসকো স্কুল এবং পরে রামনগরস্থিত বাণীবিদ্যাপিঠ…

ByByReshmi Debnath Aug 22, 2026

মোহনপুরে গৃহবধূর রহস্যমৃত্যু, খুনের অভিযোগ পরিবারের

আগরতলা, ২২ আগস্ট: মোহনপুরের শনিতলা এলাকার নবীনপল্লী পাড়ায় এক গৃহবধূর রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার বাড়ি থেকে পূজা ঘোষ…

ByByReshmi Debnath Aug 22, 2026
Scroll to Top