News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কদমতলা ও গন্ডাতুইসার সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানবাধিকার কমিশনে ডেপুটেশন, বিক্ষোভ সিপিআই(এমএল)-এর
Image

কদমতলা ও গন্ডাতুইসার সাম্প্রদায়িক হিংসার ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানবাধিকার কমিশনে ডেপুটেশন, বিক্ষোভ সিপিআই(এমএল)-এর

আগরতলা, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার কদমতলা এবং ধলাই জেলার গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য ন্যায়বিচারের দাবিতে সোমবার রাজ্য মানবাধিকার কমিশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে সিপিআই(এমএল)। পরে সংগঠনের পক্ষ থেকে মানবাধিকার কমিশনের কাছে একটি ডেপুটেশনও প্রদান করা হয়।

সংগঠনের নেতাদের অভিযোগ, কদমতলা ও গন্ডাতুইসায় সংঘটিত সাম্প্রদায়িক হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলি এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত। তাই ঘটনার তদন্ত দ্রুত সম্পন্ন করে অভিযোগগুলির দ্রুত নিষ্পত্তি এবং দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

ডেপুটেশনে আরও দাবি করা হয়, ক্ষতিগ্রস্ত পরিবারগুলির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করতে হবে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে প্রকৃত দোষীদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতার করারও আহ্বান জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে সিপিআই(এমএল) আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবে।

Releated Posts

ঊনকোটি জেলা হাসপাতালে জটিল অস্ত্রোপচারে ৬ বছরের শিশুর প্রাণ রক্ষা, চিকিৎসকদের সাফল্যে খুশি পরিবার

কৈলাশহর, ৬ জুলাই: ঊনকোটি জেলা হাসপাতালের চিকিৎসকরা সফলভাবে একটি জটিল অস্ত্রোপচার করে ৬ বছর বয়সী এক শিশুর ঘাড় থেকে…

ByByReshmi Debnath Jul 7, 2026

আগামী ৫ বছরের মধ্যে গ্রামের আমূল পরিবর্তন আনার প্রয়াস নেওয়া হয়েছে: পঞ্চায়েতমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুলাই: রাজ্য সরকার ড. শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শকে পাথেয় করে রাজ্যের প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও…

ByByReshmi Debnath Jul 7, 2026

রাস্তার নির্মাণকাজে চরম অনিয়ম ও দীর্ঘসূত্রিতার অভিযোগে জনরোষের মুখে  ঠিকাদারি সংস্থা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া,৬ ই জুলাই: দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়া মহকুমাধীন পূর্ব কলাবাড়িয়া গ্রাম পঞ্চায়েতের মাইছড়া এলাকায় রাস্তার নির্মাণকাজে চরম…

ByByReshmi Debnath Jul 7, 2026

বিদ্যুৎ বিল বৃদ্ধি ও স্মার্ট মিটার বাতিলের দাবিতে কংগ্রেসের গণধর্না, রাজ্যজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ৬ জুলাই: বিদ্যুতের বেসরকারিকরণ প্রত্যাহার, স্মার্ট মিটার বাতিল, ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড -এর দুর্নীতির তদন্ত, অস্বাভাবিক হারে…

ByByReshmi Debnath Jul 7, 2026

Leave a Reply

Scroll to Top