News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পানীয় জলের দাবিতে সাকাইবাড়িতে রাস্তা অবরোধ, জেলা কংগ্রেসের বিক্ষোভ
Image

পানীয় জলের দাবিতে সাকাইবাড়িতে রাস্তা অবরোধ, জেলা কংগ্রেসের বিক্ষোভ

ধর্মনগর, ৬ জুলাই: উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার সাকাইবাড়ি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয় জেলা কংগ্রেস। দীর্ঘদিন ধরে এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে বলে অভিযোগ তুলে দ্রুত সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানান আন্দোলনকারীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখনও পর্যন্ত সমস্যার কোনও কার্যকর সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই সাধারণ মানুষের স্বার্থে তারা রাস্তা অবরোধ কর্মসূচি গ্রহণ করেছেন।

রাস্তা অবরোধের জেরে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং যান চলাচল পুনরায় শুরু হয়।

জেলা কংগ্রেসের নেতারা জানান, অবিলম্বে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা না করা হলে আগামী দিনে আরও বৃহত্তর গণআন্দোলনের পথে হাঁটবেন তারা। এলাকাবাসীর দীর্ঘদিনের এই মৌলিক সমস্যার দ্রুত সমাধানে সরকারের হস্তক্ষেপও দাবি করেন আন্দোলনকারীরা।

Releated Posts

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা, ২০ আগস্ট (আইএএনএস): বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে…

ByBySandeep Biswas Aug 20, 2026

ত্রিপুরা মন্ত্রিসভার বড় সিদ্ধান্ত: ৩০৫টি নতুন পদ সৃষ্টি, ১,১৭৭ জন নিয়োগে অনুমোদন

আগরতলা, ২০ আগস্ট: রাজ্যের বিভিন্ন দপ্তরে জনবল বৃদ্ধি এবং প্রশাসনিক পরিষেবা আরও শক্তিশালী করতে বড়সড় সিদ্ধান্ত নিল ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 20, 2026

ওএনজিসির রাসায়নিক বর্জ্যে ফসলের জমি ও জলাশয় ক্ষতিগ্রস্তের অভিযোগ, ক্ষতিপূরণের দাবিতে গেট অবরোধ কৃষকদের

সোনামুড়া, ২০ আগস্ট: ওএনজিসির ড্রিলিং প্রকল্প এলাকা থেকে নির্গত রাসায়নিক বর্জ্য মিশ্রিত জল কৃষিজমি ও জলাশয়ে ঢুকে ফসল…

ByByReshmi Debnath Aug 20, 2026

কিল্লামুড়ায় নতুন এসপি অফিসের প্রস্তাবিত স্থান পরিদর্শন, পরিকাঠামো উন্নয়নে জোর

আগরতলা ২০ আগস্ট: দক্ষিণ ত্রিপুরা জেলার নতুন পুলিশ সুপারের (এসপি) কার্যালয় নির্মাণের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন করে তা…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top