আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক আগুন লাগে।দোকানটি বন্ধ থাকা অবস্থায় কীভাবে আগুনের সূত্রপাত হয়, তা এখনও স্পষ্ট নয়। তবে দোকান মালিকের প্রাথমিক ধারণা, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।
আগুনের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে টাকারজলা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। টাকারজলায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের উপস্থিতির কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পায় টাকারজলা বাজার।
আগুনে দোকানের বিভিন্ন সামগ্রী পুড়ে নষ্ট হয়ে যায়। মালিকের দাবি, এই অগ্নিকাণ্ডে এক লক্ষ টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
























