News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে
Image

অকালে প্রয়াত তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মণ, শোকের ছায়া সোনামুড়াজুড়ে

সোনামুড়া, ২০ আগস্ট: অকালে প্রয়াণ হল সোনামুড়ার তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। বুধবার গভীর রাতে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। তাঁর অকাল প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই সোনামুড়া মহকুমাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, গত ১৬ জুলাই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পিত্তনালীর সংযোগস্থলে একটি স্টেন্ট বসানো হয়েছিল পলাশ কান্তি বর্মনের। দুদিন আগে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শরীরে তীব্র বিষক্রিয়ার লক্ষণ দেখা দেওয়ায় তাঁকে আগরতলার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই বুধবার মধ্যরাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

২০০০ সালের গোড়ার দিকে সোনামুড়া বার অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত হয়ে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন পলাশ কান্তি বর্মন। অল্প সময়ের মধ্যেই সহকর্মী ও সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। বিশেষ করে প্রান্তিক শহর সোনামুড়ায় সাধারণ মানুষকে আইনি পরিষেবা প্রদানের মাধ্যমে দ্রুতই নিজের পরিচিতি তৈরি করেন পলাশ। তাঁর সহজ-সরল ব্যবহার এবং মানুষের পাশে থাকার মানসিকতার জন্যও তিনি সকলের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।

পলাশ কান্তি বর্মন ছিলেন সোনামুড়ার বিশিষ্ট শিক্ষাবিদ পরিমল কান্তি বর্মনের ছেলে। আইনজীবী পেশাকেই তিনি নিজের জীবনের পথ হিসেবে বেছে নিয়েছিলেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বৃহস্পতিবার সকাল থেকেই সোনামুড়ার বাড়িতে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও মহকুমার বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমাতে শুরু করেন। দুপুরে আগরতলা থেকে তাঁর মরদেহ সোনামুড়ার নিজ বাড়িতে নিয়ে আসা হয়। পরে সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় সোনামুড়া বার অ্যাসোসিয়েশনে। সেখানে আইনজীবী ও আদালতের সহকর্মীরা অশ্রুসিক্ত নয়নে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

এরপর মরদেহ সোনামুড়া সিপিআইএম দলীয় ভবনের সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে বিধায়ক শ্যামল চক্রবর্তীসহ দলীয় নেতৃত্বরা পলাশ কান্তি বর্মনের মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করে শেষ শ্রদ্ধা জানান।

পরবর্তীতে মরদেহ নিয়ে যাওয়া হয় ব্লাড ড্রপস ক্লাবে। সেখানে বিজেপির দক্ষিণ জেলার সভাপতি প্রসেনজিৎ ঘোষ, বিধায়ক বিন্দু দেবনাথসহ মণ্ডল নেতৃত্ব উপস্থিত থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানান। কংগ্রেসের জেলা সভাপতি রোশন আলীও সেখানে উপস্থিত ছিলেন। রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে বিভিন্ন দলের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ তরুণ আইনজীবী পলাশ কান্তি বর্মনের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী এবং নবম শ্রেণিতে পাঠরত এক ছেলে রেখে গেছেন। তাঁর অকাল প্রয়াণে পরিবার-পরিজন, সহকর্মী আইনজীবী এবং সোনামুড়ার সাধারণ মানুষের মধ্যে গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে।

Releated Posts

রক্তদানের চেয়ে মহৎ কাজ আর কিছু হতে পারে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো। রবিবার বিজেপি ত্রিপুরা…

ByByReshmi Debnath Oct 4, 2026

জিবি হাসপাতালে মোবাইল ব্যবহারে নতুন নির্দেশ, প্রশ্ন তুলছেন রোগী ও পরিজনরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ অক্টোবর: আগরতলার জিবি হাসপাতালে মোবাইল ফোন ব্যবহার নিয়ে নতুন নির্দেশ ঘিরে শুরু হয়েছে বিতর্ক।…

ByByReshmi Debnath Oct 4, 2026

অপর শিশু দ্বারা আঘাতপ্রাপ্ত হয়ে ৩ বছরের শিশুর মৃত্যুর অভিযোগ

আগরতলা, ৪ সেপ্টেম্বর: তিন বছরের এক শিশুর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এয়ারপোর্ট থানাধীন তুফানিয়ালুঙ্গা চা বাগান…

ByByReshmi Debnath Oct 4, 2026

নতুনবাজারে ১২ বছরের পড়ুয়া গুলিবিদ্ধ, ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ৪ অক্টোবর: নতুনবাজার থানার অন্তর্গত রামভদ্র এলাকায় ১২ বছরের এক সপ্তম শ্রেণির পড়ুয়া গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র…

ByByReshmi Debnath Oct 4, 2026
Scroll to Top