News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মোহনপুরে রেশন দোকান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলে সারপ্রাইজ পরিদর্শন, ধরা পড়ল একাধিক অনিয়ম
Image

মোহনপুরে রেশন দোকান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও স্কুলে সারপ্রাইজ পরিদর্শন, ধরা পড়ল একাধিক অনিয়ম

আগরতলা, ২ জুলাই: মোহনপুর মহকুমার অধীন বিজয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকায় বিভিন্ন রেশন দোকান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং বিদ্যালয়ে সারপ্রাইজ পরিদর্শন চালিয়ে একাধিক অনিয়মের সন্ধান পেল মহকুমা প্রশাসন। বৃহস্পতিবার মোহনপুর মহকুমা শাসক শান্তনু বিকাশ দাসের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পরিদর্শনকালে দেখা যায়, বিজয়নগর-২ রেশন দোকানটি নির্ধারিত সময়ে বন্ধ ছিল। এছাড়াও বিজয়নগর এস বি স্কুলে বিভিন্ন প্রশাসনিক ও পরিষেবাগত অনিয়ম নজরে আসে। সংশ্লিষ্ট বিষয়গুলির বিস্তারিত খতিয়ে দেখে প্রয়োজনীয় দাপ্তরিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মহকুমা শাসক।

শান্তনু বিকাশ দাস বলেন, সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা সঠিকভাবে পৌঁছে দেওয়া এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করতেই এই ধরনের আকস্মিক পরিদর্শন চালানো হচ্ছে। কোথাও অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, শুধু বিজয়নগর নয়, আগামী দিনেও মোহনপুর মহকুমার বিভিন্ন এলাকায় রেশন দোকান, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, বিদ্যালয়সহ সরকারি পরিষেবা কেন্দ্রগুলিতে এই ধরনের সারপ্রাইজ পরিদর্শন অব্যাহত থাকবে। প্রশাসনের এই উদ্যোগে সরকারি পরিষেবার স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও বাড়বে বলেই মনে করছে মহকুমা প্রশাসন।

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top