News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সোনামুড়ায় সড়ক ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী
Image

সোনামুড়ায় সড়ক ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

আগরতলা, ২ জুলাই: দীর্ঘদিনের সড়ক ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এনসিনগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন সোনামুড়া-বক্সনগর সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। এতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যানের ওয়ার্ড হওয়া সত্ত্বেও এলাকায় উন্নয়নের কোনো বাস্তব চিত্র দেখা যায়নি। দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থা ও পানীয় জলের সংকট নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নেমেছেন বলে দাবি করেন।

এলাকাবাসীর আরও অভিযোগ, সড়ক অবরোধ চলাকালীন ভাইস চেয়ারম্যানের ঘনিষ্ঠ কয়েকজন ব্যক্তি ঘটনাস্থলে এসে অবরোধের নিয়ম-কানুনের কথা বলে আন্দোলনকারীদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকি দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

বিক্ষোভকারীরা অবিলম্বে এলাকায় পানীয় জলের সমস্যা সমাধান এবং রাস্তার সংস্কারের দাবি জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top