News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াইয়ে নিহত বিদ্যুৎ শ্রমিকের বাড়িতে কংগ্রেস প্রতিনিধি দল, ক্ষতিপূরণ ও চাকরির দাবি
Image

খোয়াইয়ে নিহত বিদ্যুৎ শ্রমিকের বাড়িতে কংগ্রেস প্রতিনিধি দল, ক্ষতিপূরণ ও চাকরির দাবি

আগরতলা, ২ জুলাই: খোয়াই জেলার পহড়মুড়া কপালীপাড়ায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দৈনিক মজুরির শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার তার বাড়িতে পৌঁছায় কংগ্রেসের একটি প্রতিনিধি দল। ওই ঘটনার পর এলাকায় শোকের আবহের পাশাপাশি ক্ষোভও ছড়িয়ে পড়েছে।

কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, কল্যাণপুর বিদ্যুৎ নিগমের চরম অবহেলার কারণেই নিরীহ শ্রমিকের অকাল মৃত্যু হয়েছে। বিদ্যুতের এলটি/এসটি লাইনে কাজ করার সময় দুর্ঘটনার কবলে পড়ে ওই শ্রমিকের মৃত্যু হয় বলে জানা গেছে।

এদিন প্রতিনিধি দলটি মৃতের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানায় এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয়। প্রতিনিধি দলে ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তফসিলি জাতি সেলের চেয়ারম্যান নিরঞ্জন দাস, ওবিসি সেলের চেয়ারম্যান মনোরঞ্জন দেবনাথ, অসংগঠিত শ্রমিক সংগঠনের চেয়ারম্যান শান্তনু পাল, জেলা কংগ্রেসের সম্পাদক সুজিত দেব, তেলিয়ামুড়া জেলা কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, খোয়াই ব্লক কংগ্রেস সভাপতি প্রদ্যুৎ বিশ্বাস-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রতিনিধি দলের পক্ষ থেকে দাবি করা হয়, বিদ্যুৎ লাইনে কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা অনেক ক্ষেত্রেই যথাযথভাবে অনুসরণ করা হয় না। শ্রমিকদের জন্য মানসম্মত নিরাপত্তা সরঞ্জাম, পর্যাপ্ত প্রশিক্ষণ এবং ঝুঁকিমুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

পাশাপাশি, ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ, মৃত শ্রমিকের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পরিবারের একজন সদস্যকে সরকারি চাকরি দেওয়ার দাবিও জানায় কংগ্রেস।

স্থানীয় বাসিন্দাদেরও দাবি, ভবিষ্যতে যাতে এ ধরনের মর্মান্তিক ঘটনা আর না ঘটে, সেজন্য বিদ্যুৎ দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী ও কার্যকর করা জরুরি।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top