News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছয় দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন, প্রসূতি পরিষেবা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবি
Image

ছয় দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন, প্রসূতি পরিষেবা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবি

আগরতলা, ২ জুলাই: রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং সাম্প্রতিক পরিস্থিতিতে রোগীদের ভোগান্তি দূর করার দাবিতে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে ছয় দফা দাবি-সংবলিত স্মারকলিপি প্রদান করেছে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতি -র ত্রিপুরা রাজ্য কমিটি।
সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, রাজ্য সরকারের সাম্প্রতিক নির্দেশনার পর চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ হওয়ায় প্রসূতি মা-সহ বিভিন্ন শ্রেণির রোগীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই পরিস্থিতির দ্রুত সমাধানে স্বাস্থ্য দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছে সংগঠন।

স্মারকলিপিতে নারী সমিতির পক্ষ থেকে ছয়টি প্রধান দাবি তুলে ধরা হয়েছে। দাবিগুলি হলো— হাসপাতালের পরিকাঠামো ও পরিষেবা সম্পূর্ণভাবে উন্নত না করে এ ধরনের সিদ্ধান্ত কার্যকর না করা এবং প্রসূতি মায়েদের হয়রানি বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ। সরকারি চিকিৎসকদের নির্ধারিত আট ঘণ্টার কর্মদায়িত্ব নিশ্চিত করা। প্রাইভেট প্র্যাকটিস বন্ধের ফলে চিকিৎসক ও রোগীর সম্পর্কের যে অবনতি ঘটছে, তা দূর করতে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগ গ্রহণ। বর্তমান পরিস্থিতির সমাধানে চিকিৎসকদের সংগঠনের সঙ্গে আলোচনায় বসা। শিশুদের টিকাকরণ কর্মসূচি যাতে ব্যাহত না হয়, সে বিষয়ে বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ। প্রাইভেট প্র্যাকটিস বন্ধের নামে কর্পোরেট স্বাস্থ্য পরিষেবাকে অযথা সুবিধা না দেওয়া এবং সোনোগ্রাফি, সিটি স্ক্যান ও এমআরআই-সহ বিভিন্ন রোগ নির্ণয় পরিষেবা সুষ্ঠুভাবে পরিচালনায় নজরদারি বাড়ানো।

ডেপুটেশন প্রদান শেষে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, রোগীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে স্বাস্থ্য দপ্তর যেন দ্রুত এই দাবিগুলির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করে। বিশেষ করে প্রসূতি মা, শিশু এবং সাধারণ রোগীদের চিকিৎসা পরিষেবায় যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে, সে বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top