News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোকুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ২৮ বছরের যুবক রাজদীপ দত্তের
Image

গোকুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ২৮ বছরের যুবক রাজদীপ দত্তের

উদয়পুর, ২ জুলাই: গোমতী জেলার গোকুলপুর বাজার সংলগ্ন জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৮ বছর বয়সি এক যুবক। মৃতের নাম রাজদীপ দত্ত। তিনি রাধাকিশোরপুর থানার অন্তর্গত রাজারবাগ এলাকার অরুণাচল সংঘ সংলগ্ন এলাকার বাসিন্দা। তাঁর বাবা নারায়ণ দত্ত।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাজদীপের জ্যাঠাতো ভাইয়ের আশীর্বাদের অনুষ্ঠান ছিল উদয়পুরের মোহর কুঞ্জে। অনুষ্ঠান শেষে রাতে বাড়িতে আত্মীয়-স্বজনদের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথা কাটাকাটির পর রাজদীপ নিজের মোটরসাইকেল নিয়ে আগরতলার উদ্দেশে রওনা দেন। জানা গেছে, পরদিন তাঁর গৌহাটি যাওয়ার পরিকল্পনা ছিল।

রাত প্রায় ১২টা ৪৫ মিনিট নাগাদ গোকুলপুর বাজার সংলগ্ন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বোলেরো পিক-আপ গাড়ির পিছনে তাঁর মোটরসাইকেল সজোরে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় তিনি রাস্তার উপর ছিটকে পড়ে গুরুতর জখম হন।

বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে উদয়পুর অগ্নিনির্বাপক দপ্তরে খবর দেন। দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাজদীপকে উদ্ধার করে টেপানিয়া জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাতেই তাঁর মরদেহ টেপানিয়া গোমতী জেলা হাসপাতালের মর্গে রাখা হয়। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয়। পরে নিজ বাড়িতে মরদেহ পৌঁছালে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। অরুণাচল সংঘ, রমেশ প্রাক্তনী সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও বন্ধু-বান্ধব তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন।

জানা গেছে, রাজদীপ দত্ত একসময় চেন্নাইয়ে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন। পরে নিজ রাজ্যে ফিরে পালাটানা ওএনজিসি এলাকার কাছে একটি বেকারি ব্যবসা শুরু করলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। পরবর্তীতে তিনি টিএনজিসিএলের উদয়পুর শাখায় চুক্তিভিত্তিক কর্মী হিসেবে কাজ করছিলেন।
তাঁর অকাল মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ময়নাতদন্তের পর উদয়পুরের ছনবনস্থিত লোকনাথ আশ্রম সংলগ্ন মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।

Releated Posts

ভোট গণনায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সিপিএমের, কমিশনকে চিঠি জিতেন্দ্রর

আগরতলা, ১ অক্টোবর: ভিলেজ কমিটি নির্বাচনের ভোট গণনা শান্তিপূর্ণ, অবাধ ও নির্বিঘ্নে সম্পন্ন করার দাবিতে রাজ্য নির্বাচন কমিশনের…

ByByReshmi Debnath Oct 1, 2026

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও পুজোর চাঁদার নামে টাকা দাবির অভিযোগ, ধর্মনগরে পণ্যবাহী গাড়ি আটকে চালককে মারধর

ধর্মনগর, ১ অক্টোবর: পুজোর চাঁদার নামে রাস্তায় পণ্যবাহী গাড়ি আটকে টাকা আদায় না করার জন্য প্রশাসনের সতর্কবার্তা সত্ত্বেও…

ByByReshmi Debnath Oct 1, 2026

সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য সমস্ত প্রস্তুতি নেওয়া হয়েছে: পশ্চিম জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: সাধারণ মানুষকে সমস্যায় না ফেলে যাতে নির্ভুল ভোটার তালিকা তৈরী করা যায় সেজন্য…

ByByReshmi Debnath Oct 1, 2026

রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর: রাজ্যে আরও ৫৫টি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র স্থাপনের মঞ্জুরি পাওয়া গেছে। ধরতি আবা জনজাতি…

ByByReshmi Debnath Oct 1, 2026
Scroll to Top