News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার রাবার শীট উধাও; আতঙ্কে তেবাড়িয়া
Image

একই রাতে দুই বাড়িতে দুঃসাহসিক চুরি, লক্ষাধিক টাকার রাবার শীট উধাও; আতঙ্কে তেবাড়িয়া

আগরতলা, ২ জুলাই: বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত তেবাড়িয়া এলাকায় একই রাতে দুটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুষ্কৃতীরা দুটি বাড়ি থেকে লক্ষাধিক টাকার রাবার শীট চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ।

জানা গেছে, তেবাড়িয়া এলাকার বাসিন্দা অচল মনি বিশ্বাসের বাড়িতে গভীর রাতে চোরের দল হানা দেয়। বাড়ির মালিকের অভিযোগ, তাঁর বাড়ি থেকে প্রায় ৮০ হাজার টাকার রাবার শীট চুরি হয়েছে। ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্কের পরিবেশ বিরাজ করছে।

অচল মনি বিশ্বাস জানান, এর আগেও প্রায় দুই বছর আগে তাঁর বাড়ি থেকে প্রায় এক লক্ষ টাকার রাবার শীট চুরি হয়েছিল। এবার ফের একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।
শুধু অচল মনি বিশ্বাসের বাড়িই নয়, একই রাতে তাঁর ভাতিজার বাড়িতেও চুরির ঘটনা ঘটে। অভিযোগ, সেখান থেকেও প্রায় ৩৫ থেকে ৩৮ হাজার টাকার রাবার শীট চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাস ধরে এলাকায় ধারাবাহিকভাবে চুরির ঘটনা ঘটছে। কিন্তু বারবার এমন ঘটনা ঘটলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বাড়ছে।

পরিবার সূত্রে জানা গেছে, আর মাত্র দু-তিন দিন পরেই অচল মনি বিশ্বাসের ছেলের বিয়ে। বাড়িতে বিয়ের জোর প্রস্তুতি চলছিল। সেই সুযোগকেই কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে চোরের দল এই চুরির ঘটনা ঘটিয়েছে বলে পরিবারের সদস্যদের ধারণা।

এলাকাবাসীর দাবি, একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। তাই দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি এলাকায় পুলিশি টহল জোরদার করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তাঁরা।

Releated Posts

সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে : অর্থমন্ত্রী

আগরতলা, ১৭ আগস্ট: রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা (ডিএ) আরও বাড়ানোর বিষয়টি সরকার বিবেচনা করছে। তবে রাজ্যের বর্তমান…

ByByTaniya Chakraborty Aug 17, 2026

ধর্মনগরে বিশাল তিরঙ্গা যাত্রা, ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির সমাপ্তি

ধর্মনগর , ১৭ আগস্ট: দেশের ৮০তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে ধর্মনগরে আয়োজিত নয় দিনব্যাপী ‘প্রতি ঘরে তিরঙ্গা’ কর্মসূচির…

ByByReshmi Debnath Aug 17, 2026

পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে আক্রান্ত মৎস্য ব্যবসায়ী বিকাশ দত্ত

চড়িলাম, ১৭ আগস্ট: ক্লাবে পদ্মপুরাণ পাঠ শেষে বাড়ি ফেরার পথে দুষ্কৃতীদের হামলার শিকার হলেন এক মৎস্য ব্যবসায়ী। ঘটনাকে…

ByByReshmi Debnath Aug 17, 2026

একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভ এসটিজিটি উত্তীর্ণদের

আগরতলা, ১৭ আগস্ট: একত্রে নিয়োগের দাবিতে বিক্ষোভে সামিল হলেন শতাধিক এসটিজিটি উত্তীর্ণ যুবক-যুবতীরা। আজ এসটিজিটি উত্তীর্ণরা একত্রিত হয়ে…

ByByTaniya Chakraborty Aug 17, 2026
Scroll to Top