News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্তমান ত্রিপুরা সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ণের মাধ্যমে রাজ্যকে মডেল রাজ্য হিসেবে স্থাপন করছে: কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী
Image

বর্তমান ত্রিপুরা সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ণের মাধ্যমে রাজ্যকে মডেল রাজ্য হিসেবে স্থাপন করছে: কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুন: বর্তমান ত্রিপুরা সরকার বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়ণের মাধ্যমে রাজ্যকে সমগ্র দেশের মধ্যে মডেল রাজ্য হিসেবে স্থাপন করছে। আজ রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী একথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে দায়িত্বভার গ্রহণের পর থেকে দেশের যুব সম্প্রদায়, মহিলা, কৃষক ও বয়স্ক মানুষদের কল্যাণে সর্বাধিক জোর দিয়েছেন।

তিনি সব সময়ই বলেন, সরকারের যেকোন প্রকল্পের সুবিধা যাতে সমাজের অন্তিম ব্যক্তির কাছে পৌঁছায় সেদিকে সর্বাপেক্ষা জোর দিতে হবে। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি এর আগে দেশের মূল ভূখন্ডের থেকে অনেকটাই বিচ্ছিন্ন ছিল। উন্নয়ন ছিল নামমাত্র। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২ বছরের কার্যকালে এই অঞ্চলের সড়ক, রেল ও বিমান যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নত হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে উন্নয়নমূলক কাজগুলি সঠিক ভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা তার জন্য সমসময় কেন্দ্রীয় মন্ত্রীদের পরিদর্শন করার নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী।

সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী আরও বলেন, ডাবল ইঞ্জিনের সাফল্য রাজ্যবাসী অবশ্যই উপলব্ধি করছেন। এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্র, ওয়ান স্টপ সেন্টারগুলোতে সুবিধাভোগীদের জন্য সংবেদনশীলতার সঙ্গে কাজ করা হচ্ছে। তিনি বলেন, বর্তমানে কেন্দ্রীয় অর্থানুকূল্যে রাজ্যে ১০টি ওয়ার্কিং ওমেন হোস্টেল নির্মাণের কাজও চলছে। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা মন্ত্রী টিংকু রায়, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের যুগ্ম সচিব অজিত কুমার, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের বিশেষ সচিব তপন কুমার দাস।

Releated Posts

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি ইস্যুতে পুনর্বিবেচনার আহ্বান টিটিইএ-র

আগরতলা, ১৪ আগস্ট: সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রেক্ষিতে স্থানীয় যুবকদের স্বার্থ সুরক্ষায় কার্যকর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

মামলা করে ভয় দেখিয়ে বিরোধীদের কাবু করা যাবে না: মানিক সরকার

আগরতলা, ১৪ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে ত্রিপুরায়। তাঁর…

ByByReshmi Debnath Aug 14, 2026

স্বাধীনতা দিবসে ত্রিপুরার ৫ পুলিশকর্মী পাচ্ছেন মেরিটোরিয়াস সার্ভিস পদক

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশের পুলিশ, ফায়ার, হোম গার্ড, সিভিল ডিফেন্স ও সংশোধনাগার পরিষেবার কর্মীদের…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top