News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮
Image

আগরতলা বিমানবন্দর এলাকা থেকে আরও ৪ বাংলাদেশি আটক, মোট গ্রেপ্তার ৮

আগরতলা, ২৮ জুন: ত্রিপুরা পুলিশের হাতে আরও চার বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার হয়েছে। শনিবার আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। এর ফলে গত দু’দিনে বিমানবন্দর এলাকা থেকে মোট আট বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার পুলিশ আধিকারিক জানিয়েছেন, গত শুক্রবার বিমানবন্দর থানার পুলিশ আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে চার বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করে। তারা বিমানে চেপে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পরে তাদের আদালতে তোলা হলে তিন দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। পুলিশের দাবি, ধৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতেই শনিবার আরও চার বাংলাদেশি নাগরিকের সন্ধান মেলে। এরপর বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

ধৃতদের কাছে ভারতে বৈধভাবে প্রবেশের কোনও নথি না থাকায় তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কীভাবে তারা সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং এই ঘটনার সঙ্গে কোনও দালালচক্র বা মানব পাচারকারী জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশের সঙ্গে ত্রিপুরার প্রায় ৮৫৬ কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এই দীর্ঘ সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ রোধ করা প্রশাসনের কাছে দীর্ঘদিনের চ্যালেঞ্জ। পুলিশের মতে, অবৈধ অনুপ্রবেশকে কাজে লাগিয়ে মানব পাচারকারী চক্র, অপরাধী গোষ্ঠী এবং দেশবিরোধী শক্তি সক্রিয় হতে পারে, যা অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইন-শৃঙ্খলার জন্য উদ্বেগের বিষয়।

Releated Posts

শহরের রাস্তায় অবৈধ পার্কিং নিয়ে সরব মুখ্যমন্ত্রী, বাড়ছে পার্কিং ব্যবস্থা তৈরির উদ্যোগ

আগরতলা, ১৪ আগস্ট: শহরাঞ্চলে যত্রতত্র গাড়ি, মোটরসাইকেল ও স্কুটার পার্কিং নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাগরিকদের আরও সচেতন ও…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

সরকারি চাকরিতে পিআরটিসি ইস্যুতে পুনর্বিবেচনার আহ্বান টিটিইএ-র

আগরতলা, ১৪ আগস্ট: সরকারি চাকরিতে পিআরটিসি বাধ্যতামূলক না রাখার রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রেক্ষিতে স্থানীয় যুবকদের স্বার্থ সুরক্ষায় কার্যকর…

ByByTaniya Chakraborty Aug 14, 2026

মামলা করে ভয় দেখিয়ে বিরোধীদের কাবু করা যাবে না: মানিক সরকার

আগরতলা, ১৪ আগস্ট: প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের বিরুদ্ধে মামলা দায়েরের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তাপ বাড়ছে ত্রিপুরায়। তাঁর…

ByByReshmi Debnath Aug 14, 2026

স্বাধীনতা দিবসে ত্রিপুরার ৫ পুলিশকর্মী পাচ্ছেন মেরিটোরিয়াস সার্ভিস পদক

আগরতলা, ১৪ আগস্ট:  স্বাধীনতা দিবস ২০২৬ উপলক্ষে দেশের পুলিশ, ফায়ার, হোম গার্ড, সিভিল ডিফেন্স ও সংশোধনাগার পরিষেবার কর্মীদের…

ByByReshmi Debnath Aug 14, 2026
Scroll to Top