News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খুমুলুঙের একলব্য মডেল স্কুল সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে রাজ্যপাল
Image

খুমুলুঙের একলব্য মডেল স্কুল সহ বিভিন্ন এলাকা পরিদর্শনে রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ জুন: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ সকালে খুমুলুঙে একলব্য মডেল স্কুল পরিদর্শন করেন। তিনি বিদ্যালয়ের বিভিন্ন ক্লাসরুম, লাইব্রেরি, হোস্টেল পরিদর্শন করেন এবং বিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে খোঁজখবর নেন। এই বিদ্যালয়ে থাকাকালীন সময়ে তিনি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন কি বাতের ১৩৫তম পর্ব অন্যান্যদের সঙ্গে বসে শোনেন। প্রধানমন্ত্রীর বক্তব্য শেষ হওয়ার পর তিনি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্যের সারমর্ম নিয়ে মতবিনিময় করেন। প্রধানমন্ত্রীর বক্তব্যের গুরুত্ব তিনি ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। রাজ্যপাল ছাড়াও সে সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার, পশ্চিম জেলার পুলিশ সুপার নমিত পাঠক, ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদের অতিরিক্ত মুখ্য কার্যনির্বাহী আধিকারিক প্রমুখ।

এরপর রাজ্যপাল মোহনপুরে রশনি মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেড পরিদর্শন করেন। সেখানে তিনি বিভিন্ন স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের সঙ্গে কথাবার্তা বলেন। রশনি ক্লাস্টার লেভেল ফেডারেশনের সভাপতি রাজ্যপালকে ক্লাস্টারের কার্যপদ্ধতি নিয়ে বিস্তারিতভাবে অবহিত করেন। ঐ এলাকা পরিদর্শনের সময় রাজ্যপাল রশনি সিএলএফ চতুরে বৃক্ষরোপণ করেন। এছাড়াও রাজ্যপাল দীপাবলি স্বসহায়ক গোষ্ঠী পরিচালিত বাঁশ প্রক্রিয়াকরণ ইউনিট পরিদর্শন করেন এবং স্থানীয় কাঁচামালকে কাজে লাগিয়ে কর্মসংস্থানের যে ব্যবস্থা করা হয়েছে তার জন্য তিনি সংশ্লিষ্ট স্বসহায়ক গোষ্ঠীর সদস্যদের ভূয়সী প্রশংসা করেন। পরে রাজ্যপাল পুরাতন আগরতলা ব্লকের অন্তর্গত পূর্ব নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েতের কেপারাম পাড়ার শোভা দেববর্মার বাড়িতেও যান। তিনি শোভা দেববর্মার সঙ্গে কথাবার্তা বলেন এবং তার হাঁসের খামারটি সম্পর্কে খোঁজখবর নেন। উল্লেখ্য, এর আগে লোক ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে রাজ্যপাল শোভা দেববর্মার হাতে হাঁসের বাচ্চা তুলে দিয়েছিলেন। লোক ভবন থেকে এই সংবাদ জানানো হয়েছে।

Releated Posts

ভোট দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মহিলার মৃত্যু, আহত ৪

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ভোট দিতে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটেছে ধলাই জেলার বনকুমারী…

ByByReshmi Debnath Sep 28, 2026

বিশালগড়ে চুরির ঘটনায় গ্রেফতার পাঁচ, উদ্ধার মোবাইল

বিশালগড়, ২৮ সেপ্টেম্বর:  বিশালগড়ের নেতাজিনগর এলাকায় চুরির ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল বিশালগড় থানার পুলিশ। ধৃতদের কাছ…

ByByReshmi Debnath Sep 28, 2026

আমতলীর বাবুল চৌমুহনী থেকে ১১টি গরু-সহ বোলেরো ম্যাক্স আটক, গ্রেফতার চালক

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: আমতলী থানাধীন বাবুল চৌমুহনী এলাকা থেকে ১১টি গরু-সহ একটি বোলেরো ম্যাক্স গাড়ি আটক করল আমতলী…

ByByReshmi Debnath Sep 28, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে দুপুর পর্যন্ত ৬০ শতাংশ ভোট, শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: ত্রিপুরার ভিলেজ কমিটি নির্বাচনে সোমবার দুপুর পর্যন্ত প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে। রাজ্যের বিভিন্ন জনজাতি…

ByByTaniya Chakraborty Sep 28, 2026
Scroll to Top